পতেঙ্গা মাইজপাড়া এলাকার ফাতেমা নামে এক বৃদ্ধা ফোন করে ওষুধ ও চালের জন্য বলেছিলেন। সকালে ওসি উৎপল বড়ুয়া তা পৌঁছে দিয়েছেন!
.
এ যেনো অন্যরকম এক পুলিশ বাহিনীর গল্প,
.
নওগাঁর পত্নীতলায় করোনায় না খেয়ে থাকা ভিক্ষুককে বাজার করে দিলেন থানার ওসি পরিমল কুমার!
.
এই কয়েকদিন অদ্ভুতভাবে ভিন্ন রকম এক পুলিশ বাহিনীর গল্প নোট করছিলাম,
.
এদিকে রমনা জোনের কয়েকজন উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যরা নিজের বেতনের টাকা দিয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন!
.
ঐদিকে করোনায় লক-ডাউনে ময়মনসিংহে রান্না করা খাবার বিতরণ করছে ডিবি পুলিশ!
.
অন্যদিকে বগুড়ার শিবগঞ্জে মহামারি করোনা ভাইরাস আক্রান্ত মৃত ব্যক্তির দাফন পুলিশের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে,
.
করোনার বিস্তার ঠেকানোর চেষ্টায় ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ!
.
মাদারীপুরের কালকিনিতে পুলিশ মাইকিং করে সবাইকে নিজ ঘরে বসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানাচ্ছেন!
.
দিনাজপুরে করোনার ভয়ে অসুস্থ নারীর কাছে গেল না কেউ, হাসপাতালে নিয়ে গেলো পুলিশ!
.
নোয়াখালীর বেগমগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পর সে ভবন আগলে রেখেছিলো পুলিশ!
.
কেউ না করলেও করোনায় মৃত লাশ দাফন করবে বলে ঘোষণা দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার পুলিশ অফিসার আজাদ!
.
পুলিশের পক্ষ থেকে অবশেষে খাবার পেলেন ৩ দিনের অভুক্ত পটুয়াখালীর দুমকী থানার পাশে রীতিমত ভাইরাল হওয়া সেই বৃদ্ধ!
.
ভোলার লালমোহনে খাবার নিয়ে বেদে পল্লীর ঘরে ঘরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান!
.
রাতেও রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন পুলিশ!
.
যে পুলিশ আসামী ধরতো তারা এখন বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন করোনা রুগীর খোঁজ করছে,
.
ডাক্তারদের পাশাপাশি সবচেয়ে বেশী করোনার ঝুঁকিতে রয়েছে পুলিশ তবুও তাদের মধ্যে তেমন গাফিলতি দেখছি না!
.
শরিয়তপুরো করোনা সন্দেহে মৃত ব্যক্তির জানাযায় যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও আসলো না তখনি এগিয়ে আসলো পুলিশ,
.
এভাবে নতুন এক বাংলাদেশের সন্ধানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ যাদের আগে ঘুষখোর বলে জানতাম!
.
তবে কি পরিবর্তনের শুরু......!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




