somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো লেখায় রাষ্ট্রচিন্তার খোঁজ পেয়ে সরকারের কাছে ক্ষমা চাচ্ছি!

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ সংগৃহীত

একদিন ঘুম থেকে উঠে শুনি আমাদের প্রায় ২০ টা পদ্মা সেতু চুরি হয়ে গেছে!
.
লাফ দিয়ে উঠলাম, যেখানে একটা পদ্মা সেতু পঞ্চাশ বছরের স্বপ্ন সেখানে বিশটা সেতু চুরি কেমনে সম্ভব,
.
বর্ধিত ব্যয়সহ সাধের পদ্মা সেতু তৈরী করতে খরচ হবে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা,
.
গত দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা,
.
ক্যালকুলেটর মারেন, দেখবেন এক বছরের চেয়েও বেশী বাজেট পরিমাণ টাকা পাচার হয়ে গেছে!
.
ফিরে যাবো ১৯৭১ সালে, বাংলাদেশ নামক একটি গাছ যে গাছটি বাঁচানোর জন্য ত্রিশ লক্ষ লোক পানির মতো রক্ত দিয়েছিলো, লক্ষ বীরাঙ্গনা শিশু গাছটিকে ছায়া দিয়ে বুকে আগলিয়ে রাখছিলো,
.
দেশ স্বাধীন হয়েছে! কিচ্ছু নাই! চারদিকে ধ্বংস লীলা,
.
১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ প্রথমবারের মত ৭৮৬ কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিলেন!
.
চোখে মুখে স্বপ্ন! ইতিহাসের শ্রেষ্ঠ নেতারা বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায়ের সাথে হাত পেতে সেই টাকা আনতেন! বাংলাদেশ বাঁচাও! আমাদের বাঁচাও!
.
অনেক আগে একটা বিদেশী সাক্ষাৎকারে দেখলাম বঙ্গবন্ধু কাঁদছে! মানুষ বাঁচাও! আমার জনগন!
.
আজম খান'রা গেয়ে উঠতো, হায়রে হায় বাংলাদেশ! আমার ভাঙ্গা দেশ!
.
রেল লাইনের বস্তীর সে মায়ের একমাত্র সম্বল ছেলেটা যুদ্ধে গিয়ে মারা গেছে, মা তার কাঁদে,
.
১৯৭৪ সালের স্বাধীনতার মাস হঠাৎ দেশে দূর্ভিক্ষ লাগে,
.
বেসরকারী হিসেবে অনাহারে মারা যায় পনের লক্ষ মানুষ!
.
নব্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ ব্যাপক দুর্নীতি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে থাকে,
.
একমাত্র বন্ধু ভারত বাংলদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অপারগতা প্রকাশ করে
.
প্রায় বছর খানেক পর বিদেশ থেকে সাহায্য আসতে থাকে, নেতাদের চোখের জল শুকিয়ে যাচ্ছিলো, কোথাও কেউ নেই!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়তাম, স্যারেরা তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্য রপ্তানীতে সক্ষম একটি দেশে গল্প বলতো,
.
প্রবৃদ্ধি বেড়ে আট নয় দশ ছাড়িয়ে যাবে মর্মে গল্প! পেছনের গল্প অধরায় থেকে যায়!
.
এমন একটা সময় যখন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে পাল্লা দেওয়ার কথা তখন এসে শুনছি দেশ চুরি হয়ে যাচ্ছে!
.
খোদার কসম, মাটি চুরি করা গেলে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে ওরা একদিন দেশ পাচার করে দিবে!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:০০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×