somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ স্কুল জীবন

০৯ ই মে, ২০২০ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বার্ষিক পরীক্ষা শেষ, সহপাঠী নাদিয়ার জানালায় উঁকি দিয়ে দেখলাম সে রিলাক্সে পরের ক্লাশের পূর্ব প্রস্তুতি নিয়ে অগ্রীম ব্যতিব্যস্ত,
.
ভাগ্যিস রবী ঠাকুর বেঁচে নেই, থাকলে সেদিন বলতো, 'ওরে নাদিয়া, আবারও শেষ হইয়া হইলো না শেষ!'
.
স্কুলের শরীরচর্চা বিভাগের স্যার প্রায় সময় বলতো, আরামে দাঁড়াও, সোজা হও! তারপর একদিন কাছে এসে বললেন, এটা কি আরামে দাঁড়ানো হলো! বললাম, স্যার আমি এভাবে কাঁধ বাঁকা হয়ে না দাঁড়াইলেতো আরাম পাইনা!
.
জানিনা বার্ষিক পরীক্ষার শেষ, অনেকের কাছে সেই রকম আরামে দাঁড়ানোর মতো কোন বেপার কি না,
.
তবে আমার মতো অনেকের কাছে বার্ষিক পরীক্ষা শেষ মানে অনির্দিষ্টকালের জন্য ছুটি! আরেকটা বার্ষিক পরীক্ষা না এলে ভুলে যেতাম, এককালে আমিও ছাত্র ছিলাম না কি?
.
নানীর দীর্ঘ বিশ্বাস মতে বার্ষিক পরীক্ষা শেষে কারাবন্দী শয়তানগুলোর নাকি কারামুক্তি হয়! বুঝতেই পারছেন জ্বালাময়ী ছিলো সে সব দিনগুলো,
.
গত রাতগুলোতে দশটার আগে ঘুমে নুয়ে যেতে থাকা ছেলেটিরও পরীক্ষার পর আনন্দে ঘুম ই আসতো না!



ছাত্র জীবনে রমজানের ঈদ, কোরবানের ঈদের পর আরেকটি ঈদ ছিলো তা হলো বার্ষিক পরীক্ষা শেষের আনন্দ!
.
যদিও বার্ষিক পরীক্ষা শেষে এলাকার ছোট ভাইদের প্রতি কিছু গুরু দায়িত্ব পালন করতে হতো, এই যেমনঃ লম্বা করে সালাম দিয়ে বড় ভাই ডাকা ছেলেটির হাতে চারশ টাকা দামের পাঞ্জেরি গাইডটি তুলে দিয়ে প্রতিদান দেওয়া!
.
প্রতি বার্ষিক পরীক্ষার পর একটা ভাব আসতো, দিনকে দিন এলাকার বড় ভাই হওয়ার যে একটা যাত্রা তার শেষ নিদর্শন স্বরূপ এমন একটা শার্টের খোঁজ করতাম যার কলার সর্বদা উঁচা থাকবে!
.
কি এক যুগে আছি যেখানে মান্না দে ও নেই, থাকলে নিশ্চিত সুর তাল লয় দিয়ে গেয়ে উঠতো, 'বার্ষিক পরীক্ষা শেষের সেই আনন্দগুলো আজ আর নেই, আজ আর নাই, কোথায় হারিয়ে গেলো সোনালী দিনগুলো সেইই, আজ আর নেই.....!'
.
লাল্লাল্লা টাইপের সেই দিনগুলোতে লাল নীল স্বপ্নের মধ্যে কেবলি ছিলো একদিন পরীক্ষা শেষ হবে, সেদিন অনেক মজা হবে!!!
.
কথিত পরীক্ষার জনক হেনরি এ ফিশেলকে মনে মনে উচ্চবাক্য করতে করতে কখন যে জীবন থেকে বার্ষিক পরীক্ষা নামক অধ্যায়টি পরিসমাপ্তি হয়েছে মনেও নেই,



তবুও স্মৃতির পাতা খুলে দেখতে পেলাম, বার্ষিক পরীক্ষা শেষে পৃথিবীর সবচেয়ে সুখী ছাত্রগুলো মামার বাড়ি যাচ্ছে, আজ আমাদের ছুটিও ভাই! আজ আমাদের ছুটি!
.
বইয়ের ভারে হেলে যাওয়া কিছু কাঁধ টান টান করে আবারো বুক ফুলিয়ে দাঁড়িয়ে, এদিক ওদিক ছুটোছুটি করছে,
.
এ যেনো দীর্ঘ নয় দশ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর খুব অল্প সময়ের জন্য পাওয়া স্বাধীনতা! স্বাধীনতার এক্সপায়ার ডেট্ শেষ হওয়ার পর যখন গ্রাম ছেড়ে শহরে ঢুকতাম, নিশ্চিত শুনতে পেতুম, কিরে তুই এতো কালো হয়ে গেছিস কেনো! সহজ স্বীকারোক্তি করে বলতে ইচ্ছে হতো, 'আমাদের রৌদ্রস্নান ভালো লাগে!'
.
তখন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবাকে পত্র লিখতে হতো, কিন্তু বার্ষিক পরীক্ষা শেষ, এখন কি করবো জানিয়ে যদি পত্র লিখতে হতো তাহলে সেটা নিশ্চিত কোন ডানপিটে বন্ধুকে উল্লেখ করে লেখা লাগতো,
.
একদিন বার্ষিক পরীক্ষাগুলোর নাম পাল্টে ইংরেজি হয়ে গেলো, কখনো বোর্ড পরীক্ষা, লাস্ট সেমিস্টার, ফাইনাল পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা অবশেষে একদিন বুঝতে পারলাম জীবন মানেই পরীক্ষা!
.
প্রতিটি দিন ই পরীক্ষার দিন, জীবনের বার্ষিক পরীক্ষায় শুধু ইকোনো ডি এক্স কলম, খাতা, কাগজ, স্কেল, টেবিল, টুল কিংবা সেই স্কুল নেই!
.
বার্ষিক পরীক্ষা শেষে লিখতে গিয়ে আবারো বুঝতে পারলুম, 'বাস্তবতা সেই নাদিয়ার মতো কিয়েক্টাবস্থা, শেষ হইয়াও হইলো না শেষ!'
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ রাত ২:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×