somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জন্য প্রয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল করার আহবান জানাচ্ছি

০৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাসিম সাহেব করোনাক্রান্ত এবং অবস্থা সংকটাপন্ন, আমরা মন থেকে দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে এসে আবার স্বাস্থ্যমন্ত্রী হয়ে জীবনের প্রাপ্ত শিক্ষা থেকে কিছু করে দেখাক ৷
.
২০১৬ সালে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধিতে অর্থমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম আহ্বান জানিয়েছিলেন,
.
বাজেট বাড়ানো হয়েছিলো কি না জানি না তবে একটি পর্দা ৩৭ লাখ টাকা দিয়ে কিনতে দেখেছি আমরা, আপনারাও স্বাক্ষী আছেন ৷ স্বাক্ষী আছে ফেসবুক, টুইটার, গুগুল ৷
.
২০১৭ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, ‘স্বাস্থ্যখাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই খাতে প্রতিটি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দেওয়া আছে। তারপরও ন্যূনতম অভিযোগ পাওয়া মাত্রই তা খতিয়ে দেখে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’
.
তারপরে পত্রিকায় খবর এসেছিলো, ২০১৭-১৮ অর্থ বছরে অন্তত ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতের হাসপাতালের যন্ত্রপাতি কেনায়। যার বেশিরভাগই নিম্নমানের এবং অব্যবহৃত।
.
২০১৯ সালে, স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসাসেবা, চিকিৎসাসেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ সরবরাহসহ ১১টি খাতে দুর্নীতি বেশি হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিবেদনে দুর্নীতির এই খাতগুলো চিহ্নিত করা হয়। এসব দুর্নীতি প্রতিরোধে ২৫ দফা সুপারিশও করেছে সংস্থাটি।
.
একটা কথা বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কয়েকদিন আগেও গর্ব করেছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা টেস্ট হচ্ছে কিন্তু গতকাল শুনলাম নিম্মমানের কীটের কারণে আপতত পরীক্ষা আর হচ্ছে না ৷ ভাবা যায়! এই লজ্জা কোথায় রাখবো?
.
এই করোনাকালে, ১০০০ টাকার গগলস্ ৫০০০ টাকায় কিনে ৪০০০ টাকা মেরে দিচ্ছেন এবং ২০০০ টাকার পিপিই কনতেছেন ৪৭০০ টাকা করে ৷ যে দূর্নীতি সম্প্রতি ভাইরাল ৷
.
স্বাস্থ্য খাতের কি যে বেহাল অবস্থা তা প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করে বলছেন, করোনা না এলে কখনো বুঝতেই পারতেন না এমন হবে!!!
.
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. হিরণ্ময় দত্ত থেকে আমরা জানতে পেরেছি, জায়গাটা ২৫ জন রোগীর জন্য নির্ধারিত তাতেও আবার খুব সম্ভবত ১৮/২০ টা বেডে অক্সিজেনের পোর্ট আছে। এই একটা পোর্ট একটা রোগীর চাহিদার যোগান দিতে পারে। সেখানে ৯০+ রোগী। আর অধিকাংশ রোগীরই অক্সিজেন দরকার। তার মধ্যে বেশীরভাগেরই মিনিটে ১৫ লিটার এর মত অক্সিজেন দরকার। যারা এই ১৮ টা পোর্টের কাছাকাছি বেডে ফ্লোরিং করছেন তারা একটা পোর্ট থেকে ৪/৫ জন শেয়ার করে অক্সিজেন নিচ্ছে।
.
বুক ফেটে কান্না আসতেছে ৷ আমি নিজেও সিন্ধান্ত নিয়েছে মরলে বাসায় ই মরবো, মেডিক্যালে কখনোই না ৷ এটলিস্ট শান্তিতে মরতে পারবো ৷
.
এরপরেও দেখেছি নির্লজ্জের মতো হাসিমুখে করোনা ইউনিট উদ্বোধনপূর্বক সেলফি আর প্রচারণা চালাচ্ছে কেউ কেউ ৷
.
শুনেছি আপনার ছেলে তমাল মনসুর নিউ ইয়র্কের আফতাব টাওয়ারের ১২টি এপার্টমেন্ট ও ৪টি পার্কিং স্পটের মালিক । এবং গুগুলে আপনার নামে বেনামে শত কোটি টাকার দূর্নীতির নিউজ ৷
.
মনসুর আলী মেডিক্যাল কলেজের কেনাকাটায় ২৭৫ কোটি টাকা আত্মসাৎের এমন অনেক তীর আপনার একান্ত সচিবের দিকে ছিলো সেই সময় ৷
.
এগুলো ঘাটাঘাটি করতে আজকে লিখতে বসিনি ৷ কেবল মন থেকে দোয়া করতে এসছি, আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ৷
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৯
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

×