somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র যদি এটা হয়!!!

০৭ ই জুন, ২০২০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে একটা ভালো উদ্যোগ দেখলাম যা সত্যি প্রশংসনীয় ৷ যারা ক্যাম্পাসের বাহিরে থাকে তাদের তথ্য নিচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য কিংবা সুরক্ষার কথা চিন্তা করে,
.
আমি ক্যাম্পাস থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে কেডিএস গ্রুপে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছি সেই সুবাদে ক্যাম্পাসের ভিতরে এবং বাহিরে দুটো চিত্র দেখার সুযোগ হচ্ছে কিংবা হয়েছে ৷
.
যদিও সপ্তাহে দুই দিন অফিস করি তার সাথে বড় কথা প্রায় দুইমাস আমি বাসায় বসে কাজ করেছি এবং দৈনিক সমকালে প্রকাশিত আমার রম্য 'কোয়ারেন্টাইনের দিনগুলো' থেকে অনেকে উপলব্দি করতে পারবেন আমরা ক্যাম্পাসের বাহির চাকরি করলেও কতটা সচেতন ছিলাম ৷
.
কিন্তু দিনশেষে আমি ক্যাম্পাস নামক প্রদীপের নীচে অন্ধকার দেখেছি ৷ আজকেও আমি শহর থেকে আসলাম ৷ রাস্তায় এমন কোন রিক্সা চালক দেখিনি যার মুখে মাস্ক নেই ৷
.
আজ আরেকটি বিষয় লক্ষ্য করলাম, সকালে যে সিএনজিতে উঠেছি, উঠার সময় সিএনজি চালক হেক্সাসল হাতে দিলো, মাঝখানে সিএনজি থামিয়ে আবার এমনকি নামার সময় আবার হেক্সাসল দিলো আর বললো, জীবন আগে ৷ টাকা পয়সা পরে ৷ অর্জিনালটা আপনাদের জন্য পকেটে নিয়ে ঘুরি ৷ দুই নম্বর একটা আছে তাতে হাত নষ্ট হয় ৷
.
অদ্ভুত কিছু সচতনতা সৃষ্টি হয়েছে শহরের মানুষদের মধ্যে, যে মাস্ক কিনতে পারে না সে ধুতে ধুতে রং উঠিয়ে ফেলেছে তবুও সেই মাস্ক মুখে রেখেছে ৷
.
মাস্ক ছাড়া মানুষ খুঁজে পাওয়া যেখানে এক প্রকার দুর্লভ সেখানে আমার প্রিয় ক্যাম্পাস ঢুকার সাথে সাথে দৃশ্যপট পাল্টে গেলো ৷
.
দশ জনের মধ্যে পাঁচ জনের মুখে মাস্ক নেই, তার মধ্যে আবার দুইজন থুতনির নিচে মাস্ক গুঁজে রেখেছে,
.
ইচ্ছে মতো কাশি, কথাবর্তা বলে, হাসাহাসি শেষ হলে, যাওয়ার সময় মাস্কটা নাকে মুখে টেনে দিয়ে তারপর আবার হাঁটা শুরু করতে দেখলাম ৷
.
আবারো বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষিত একটি এলকায় যেনো প্রদীপের নিচে অন্ধকার বিষয়টি ফুটে উঠেছে খুব ভালোভাবেই ৷
.
চবি কেন্দ্রীয় খেলার মাঠে আসার পর খোদার কসম আমার মনে হলো করোনা দেশ থেকে পালিয়ে গেছে লজ্জায় ৷
.
কমপক্ষে কয়েকশ মানুষ যে যার মতো আড্ডা দিচ্ছে গোল গোল করে বসে ৷ পাশে দেখলাম দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফুটবল খেলা চলছে ৷ আবাল বৃদ্ধ বণিতা যেনো কেউ ঘরে নেই ৷
.
সামাজিক দূরত্বকে বৃদ্ধঙ্গুলী দেখিয়ে আড্ডা দিচ্ছে সেটা বড় কথা না সেখানে সবার মুখের দিকে চোখ বুলিয়ে নিয়ে খেয়াল করলাম, অধিকাংশের মাস্ক শব্দটির সাথে পরিচয় নেই ৷ তারা ভাল্লাগে খুশিতে ঠেলায় হেলায় এসেছে বাতাস খেতে ৷
.
আর কত মানুষ মরলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি বন্ধ হবে! বিশ্ববিদ্যালয়ের ভিতরের মানুষগুলোর ধারণা যেনো তারা করোনার চেয়ে শক্তিশালী,
.
ক্যাম্পাস থেকে বের হয়ে একবার দেখে আসুন মানুষ পেটের টানে চাকরি করতে বের হচ্ছে ঠিকি নিজেকে যতটুকু সম্ভব তারা বাঁচিয়ে চলছে ৷ আপাদমস্তক পিপিই পরে মাথাটা উঁচা করে বাসের দরজায় ঝুলে থাকলেও সেখানে শেষ চেষ্টা আছে বেঁচে থাকার, অপ্রাণ লড়ে যাচ্ছে, আর আপনাদের সরকার এতো সুযোগ সুবিধা দিয়েও ঘরে রাখতে পারছে না! এই লজ্জা কার?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×