somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি লাভ এসব লিখে!

০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটা কোন সাধারণ ছবি না, এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা একেক জন বীর পুরুষ! এসব জাতীয় বীরেরা করোনা ভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন এভাবে খেলতে নামে ৷ আগেও বলেছি, কোন লাভ হয়নি, হবে কিনা জানিও না!
.
ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আজকে বিকেলে তোলা, এই বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি, প্রো-ভিসি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্বয়ং রাষ্ট্রপতি ৷ আছে পক্টর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দল ৷
.
ওদের সবার পরনে জাইঙ্গা আছে কিন্তু কারো মুখে মাস্ক নেই, যদিও বেঁচে থাকতে হলে এখন সবচেয়ে বেশী মাস্ক প্রয়োজন ৷
.
সবচেয়ে বড়কথা এটি মাঠের একাংশ ৷ বাকী অংশগুলোর কথা আর কি বলবো ৷ বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলে যদি আমি এই দৃশ্যটি দেখতাম তাহলে খুব সহজে মেনে নিতাম কিন্তু বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিদ্যায়তন কিংবা বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্য পুরো জাতির জন্য লজ্জার ৷
.
এক দুইদিন না, প্রতিদিনকার এমন দৃশ্য দেখে যখন ক্লান্ত তখন কেউ যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুরক্ষা গ্রুপে এড্ করে, যা অথোরিটি দ্বারা পরিচালিত, তাদের নজরে আনার পরও প্রশ্ন জাগে, তাহলে কি দরকার আপনাদের এসব কর্মকান্ডের! যদি সামান্য খেলা কিংবা অযথা ঘুরোঘুরি বন্ধ করতে অপারগ হন্!
.
আবারো করজোড় নিবেদন করছি শুধু লোক দেখানো সচেতনতা দিয়ে করোনা মোকাবেলা কখনো সম্ভব না ৷
.
আগেও বিস্তারিত লিখে বিভিন্ন গ্রুপ পেইজে দিয়েছি ৷ অনেক রথি মহারথী শিক্ষক প্রশাসনিক কর্মকর্তার নজরে এলেও যে যার মতো নির্বাক ৷ যেনো দেখেও দেখে না ৷
.
নৌকার ফুটো সামনে কিংবা পিছনে হোক না কেনো, পুরো নৌকা ই কিন্তু পানিতে ডুববে ৷ কেউ বাঁচবেন না ৷
.
ঘুঘু কিংবা ডাহুক পাখির একটা বুদ্ধিমত্তার লেভেল থাকে ৷ তাকে যখন শিকারী ধরতে যায় সে আরো পালাতে থাকে ৷ পালাতে পালাতে ক্লান্ত হলে এবার নিজের পাছায় নিজের মুখ লুকিয়ে রেখে ভাবে, সে যখন কিছু দেখছে না ৷ অন্যজনও তাকে দেখছে না ৷ এভাবে সে শিকারীর খাঁচায় বন্দী হয় ৷
.
বিবেক বুদ্ধি চোখ মুখ লুকিয়ে আমরা যদি ভাবি, ওরা খেলছে, ঘুরছে আমাদের কি! ভুলে গেলে চলবে না, মোবাইলের টাচ্ কি বোর্ডে স্পর্শ করলে পুরো মোবাইল ই আনলক হয়ে যায় ৷ তেমনি করোনা ভাইরাসও ৷
.
আপনার করোনা হলে আমি বাঁচবো সেটা আশা করা বোকামী, সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে ৷ জানি এগুলোর কথার কথা তবুও যদি কোন বিবেকবান প্রশাসনিক কর্মকর্তার সুনজরে আসে....!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×