somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবির নজর

১০ ই জুন, ২০২০ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দাদী আমার আম্মুকে ডাকে 'ও বউ' কিংবা 'সুমনের মা' তিনি মনে হয় আমার মায়ের নাম জানে না!
.
আমার আম্মু আব্বুকে ডাকে 'ওগো' কিংবা 'সুমন শরীফের বাবা' আবার বাবা ডাকে 'কিগো' নামে ৷
.
আমার নানী নানাকে ডাকে মাস্টার সাব্, কিংবা 'মামুনের আব্বা' নানা নানীকে ডাকে 'মামুনের মা'
.
আমাদেক পরিবাবের কেউ কারো নাম জানে না ৷ ওগো, কিগো, শুনছোনিগো, ও মন্টুর বাপ, টুনির মা এভাবে সবাই সবার সাথে কথা বলে ৷
.
নতুন বউ হয়ে কেউ আসলে আপনি কি করেন ৷ আপনাকে খুব ভালবাসি ৷ আপনার জন্য আআর্ মন জ্বলে ৷ এভাবে কথোপকথন চলে ৷
.
ঝামেলা হয়ে গেছে এখন ৷ বাপ মা ছাড়া আমরা অনেকে দাদা, দাদী, নানা, নানী বড্ডার নাম ভুলে যাচ্ছি কিংবা গেছি ৷ আমার দাদার নাম এবং দাদার বাবার নাম খুঁজে সেদিন লিখে রেখেছি ৷
.
নামের প্রতি আমাদের পরিবারের তেমন কোন আগ্রহ নেই ৷ আমরা সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাসী ৷ আমার নাম আবদুর রব শরীফ অথচ আমার একমাত্র ভাইয়ের নাম আবদুল হান্নান সুমন ৷ কোন মিল নাই ৷ আশার বিষয় আবদুল আর আবদুরের মধ্যে একটু মিল থাকলেও বাবার নাম 'নুরুল আবছারে'র সাথে আমাদের কারো নামের কোন মিল ই নেই ৷
.
দাদার নাম তাজুল ইসলাম সেটা আবার বাবার নামের সাথে কোন ধ্বনিগতও মিল নেই ৷
.
নাম নিয়ে মাথাব্যথা আমাদের পরিবারে কোন কালে ই ছিলো না ৷ একজন আরেকজনকে সম্পর্কের নাম ধরে ডাকতে অভ্যস্ত ৷ ছোট বাবু, বড় বাবু, মেজো বাবু, সেজো বাবু বললে বুঝে নিই কোন বাবুর কথা বলা হয়েছে ৷
.
দাদার বাবার নাম আবার সিরাজুল হক, দাদার নামের সাথেও তার কোন মিল নেই ৷ আমাদের কোন গোষ্ঠি টাইটেল কিংবা কষ্টিও ৷
.
নামের ইতিহাস নিয়ে মাথা ব্যথা আমার ছাড়া পরিবারের আর কারো নেই ৷ আমারও মাথা ব্যথা কেবলি এই লেখাটি লেখার জন্য ৷ আমি অনেক কষ্ট করে খুঁচিয়ে খুঁচিয়ে আমার নামকরণের গভীরে গেলাম ৷ জন্মের সময় নাকি চান্দের মতো ছিলাম ৷ হুজুর ডাকা হলো নাম রাখার জন্য ৷
.
হুজুর আমাকে দেখলেন ৷ হয়তো মনে করলেন দেখতে শুনতে ভদ্র হয়েছি ৷ হুজুর এবার গলা হাইক্ দিয়ে জিজ্ঞেস করলেন, কি নাম ঠিক করেছেন? সবাই থ্ হয়ে গেলো ৷ নাম রাখার জন্য হুজুর ডাকা হলো, আর হুজুরে বলে কি নাম ঠিক করেছেন?
.
পাশে এক মুরুব্বি দাঁড়িয়েছিলেন ৷ তা শুনে বললেন, আপনি শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, সুন্দর দেখে একটা নাম ঠিক করে দেন্ ৷ হুজুর বললো, আবদুর রব রশীদ ৷ আরেকজন বললো, বেয়াদবি মাফ করলে, আরেকটু ছন্দ সমেত হলে হয় না? দাদীর শখ নাম একটু সহজে ডাকার মতো হতে হবে ৷
.
উনি নাকি কবি কবিও ছিলেন, নামে ছন্দ মিলিয়ে আবদুর রব শরীফ রাখলেন ৷ হুজুরও অর্থ বলে দিলেন, আল্লাহর ভদ্র বান্দা ৷ সেই নাম নিয়ে আছি ৷ তারপর বাবা শিখিয়ে দিলেন ৷
.
আমি লেখালেখি করলে আমার বাসার মুরুব্বিরা বলে, সেই থেকে আমার উপর নাকি কবির নজর পড়েছে ৷ নজর এড়াতে আগে আমি একটা তাবিজ দিতাম ৷ তারপর একদিন ভাবলাম, আমি লেখক হবো ৷ সেদিন তাবিজটা খুলে ফেলে দিলাম ৷
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ সকাল ১১:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×