somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো রক্তের লোহিত প্রবাহে নৌকা চলে

১১ ই জুন, ২০২০ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেদু দাদা মৃত্যু আগ্ পর্যন্ত কেউ আওয়ামী লীগকে নিয়ে কিছু বললে তাকে দৌড়ানি দিতো কিন্তু যখন প্যারালাইজড ছিলেন তখন দৌড়ানি দিতে না পারলেও তার সাথে কথা বলতেন না আর, জীবনে তিনি বঙ্গবন্ধুর দল করে কিছু পাননি বরং পাওয়ার আশাও করেন নি ৷
.
আমার দাদী বর্তমান রাজনীতি বলতে কেবলি শেখ হাসিনা আর খালেদাকে চিনেন, টিভিতে হাসিনাকে দেখলে আনন্দে দিশেহারা হয়ে যান ৷
.
আমার দাদা এমপি ওবায়দুল হক সাহেব ছিলেন সন্দ্বীপের স্বাধীনতার পর প্রথম এমপি, মাত্র কয়েক বছর হলো আমার পরিবারের কর্ণধাররা নিজেদের বাড়িতে সম্পূর্ণ নিজের খরচে একটা কারিগরি স্কুল যেটা আহসান জামিল টেকনিক্যাল সেন্টার নামে পরিচিত কয়েক বছর আগে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সেটা উদ্বোধন করেছিলেন ৷
.
আমার বাড়িতে একটি মসজিদ নির্মাণ করা হয় সম্প্রতি তা ও নিজস্ব অর্থায়নে,
.
এখনো আমার পরিবারের একটি ঘর বাদে সবগুলো ঘর জরাজীর্ণ টিনের, কোন উন্নয়নের ছোঁয়া ছিলো না ৷ এমনকি একটা ভালো রাস্তাও ছিলো না ৷
.
তবুও আমাদের বাড়িতে কেউ কখনো বিএনপির প্রচারণা করতে আসেনি ৷ আসেনা কারণ আমাদের পরিবারের ২৬ টা ভোটার থাকলে কখনো একটাও নৌকার বাহিরে পরবে এটা সম্ভবও না ৷ কল্পনাতীত ৷
.
ওখানে রক্তের ক্ষুদ্র কণিকার লৌহিত প্রবাহের ভিতরে নৌকা চলে ৷
.
নৌকা আমার পরিবারের একটি ভালোবাসা কিংবা আবেগের প্রতীক ৷ একমাত্র আমি আমার পরিবার থেকে কখনো শিবির, কখনো কমিউনিস্ট পার্টি, জাসাস, জাতীয় পার্টি থেকে শুরু করে হালের মোমবাতি, করিনি এমন দল মনে পড়ছে না ৷
.
যখনি যে দল ডাকে আমি ওদের হয়ে যায় ৷ ভালো না লাগলে আবার ফিরে আসি ৷ আওয়ামী লীগ বলতে আমি কেবল বঙ্গবন্ধু কিংবা বায়ান্ন থেকে একাত্তরের বিশ্বাসী ৷ ভিতরের স্পন্দন ৷ তবুও আমি দেখেছি মানুষ কিভাবে এখনো সেই আওয়ামি লীগকে খুঁজতে মরিয়া ৷
.
একবিংশ শতাব্দির শুরুতে আমার এখনো মনে আছে মানুষ দূর্নীতিতে অতিষ্ট আর চ্যাম্পিয়ন হতে হতে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতো কখন আওয়ামী ক্ষমতায় আসবে আর সুদিন ফিরবে ৷
.
আমি তখন মাত্র বুঝতে শিখেছি ৷ পত্রিকার প্রথম পাতা খুললেই হাওয়া ভবন ৷ খাম্বা মামুনের গল্প ৷ খুঁটি বসাইছে বিদ্যুতের লাইন দেয় নি ৷ আরো কত শত...!
.
এখনো বিশ্বাস করতে পারিনা একদিন স্বাধীনতার পক্ষের দল ক্ষমতায় আসবে আর যুগের পর যুগ থাকবে তবুও পুরো দেশ হরিলুট আর দূর্নীতির আখড়া হয়ে যাবে ৷ জনগন স্তব্দ আজ ৷ ভোটের অধিকার পর্যন্ত প্রয়োগের সুযোগ নেই ৷ রক্তের যা থাক্ না কেনো আমি দলকানা হতে পারিনা ৷ দলটি আমি কখনো করতেও পারিনা কারণ সেই সাহস আমারও নেই ৷
.
তবুও সবসময় আমার সকল আশীর্বাদ কেবলি এই দলটির প্রতি ছিলো আছে থাকবে ৷
.
মানুষ এখন রাজনীতি নিয়ে কোন আশার কথা বলেনা ৷ আশার প্রদীপ যে দলে ছিলো তা তারাই ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে ৷ হৃদয়ে অাজো অনেকের রক্তক্ষরণ হয় ৷ একবার এক মুক্তিযোদ্ধার সাথে কথা বলতে বলতে বাসে পরিচয় ৷ সে খুব আক্ষেপ করে বলেছিলো, রাখেন ভাই আপনার মুক্তিযুদ্ধের গল্প ৷
.
আসলে আওয়ামী লীগের ইতিহাস যে জানতে চাইবে সে ই প্রেমে পরবে ৷ একবার নয়, দুইবার নয়, বারবার ৷ লেখাটি লিখতে আমার মোটেই ভালো লাগছে না ৷ সত্যও বেশী বলা যাবে না ৷
.
ভিপি নুর নতুন দল গঠন করতে চাচ্ছে ৷ একদিন সে ও ছাত্রলীগের পতাকা তলে ছিলো ৷ দলটির প্রতিও তার আবেগ কাজ করে কেনো জানি মনে হয় সেও লুকায় ৷
.
বঙ্গবন্ধুর স্বাধীনতার পর এবং আগের গল্পও জানি, তবুও নেতা একজন ই ৷ দুই জনকে কখনো মানতে পারিনা ৷ মেজর জিয়ার বেতারে স্বাধীনতার ঘোষণা জনগন দুই পয়সার দাম কখনো দিতো না যদি সেদিন বঙ্গবন্ধু আড়ালে না থাকতেন ৷
.
কতটা হাস্যকর আর নির্লজ্জ হলে একটি দল তাকে স্বাধীনতার সরাসরি ঘোষক দাবী করে এটা কখনো মাথায় ঢুকে না আমার ৷
.
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কংবা ডঃ ইউনুসের 'নাগরিক শক্তি' কোন দল ই কখনো জনগনের আস্থার জায়গায় আসতে পারেনি যতটুকু পেরেছে দুই দল ৷ হুট করে এসে দল করে বিরোধি দল হয়ে যাবো আমরা এটাও মেনে নিতে পারিনা ৷ ইতিহাস লাগে ৷ কমপক্ষে অর্ধশত বছরের ইতিহাস ৷
.
তবুও আশাবাদী যদি আওয়ামী লীগ একদিন অন্যায় অত্যাচার, নিপীরন, গুম, দূর্নীতি, তেলবাজ নেতাদের থেকে বের এসে নতুন কোন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করতে পারবে, লেখাটি সরাসরি শেখ হাসিনাকে উৎসর্গ করে লেখা ৷
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ দুপুর ১২:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×