somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ আমার ঘরের মতো, এখানে লুঙ্গী পরে বসে থাকি ৷

১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে এমন একটি বিষয় দেখান যার উত্থান পতন নেই? যে সুন্দরীকে সকালে পরী মনে হয় বিকেল কেনো জানি মনে হয়, সে কোন এক মানবী ৷ সৃষ্টির শুরু থেকে কত সম্রাজ্যের পতন কিংবা উত্থান হয়েছে ৷ অতিকায় হস্তি হারিয়ে গেলেও তেলপোকা তুচ্ছ হলেও টিকে আছে ৷
.
অনেক কিছু হারিয়ে যাবে ৷ গৌরব ভেঙ্গে চুরমার হবে ৷ এটা একটা প্রকৃতির খেলা ৷ যে খেলায় টিকিয়া থাকা ই চরম স্বার্থকতা ৷ আজকে দেখেন করোনাকালের পৃথিবী ৷
.
তাসের ঘরের মতো শত কোটি টাকার মালিক মানুষটিও নিঃশ্বাস সংকটে ভুগছে ৷ এমন ক্রান্তিকালে কেউ কেউ মানসিক শক্তির বলেও টিকিয়া আছে ৷ এখন টিকে যাওয়া ই জীবনের সবচেয়ে বড় সফলতা ৷ যেদিন সামুতে এসেছিলাম সেদিনও কোন এক ব্লগার অভিমানে চলে যাচ্ছে পোস্ট দিয়েছিলো ৷ দেখেন বেপারাটা, একজন আনকোরা অনভিজ্ঞ ব্লগার ব্লগে সেইফ ব্লগার হওয়ার জন্য যুদ্ধ করছে অন্যজন অভিমানে চলে যাচ্ছে ৷ এমন দৃশ্য থাকবেই ৷ যেতে নাহি দিবো হায় ৷ তবুও চলে যায় ৷ যেতে হয় মে বি ৷
.
যার থাকার সে থেকে যাবে ৷ কেউ কেউ কখনো যেতে পারবে না ৷ মায়ার অফিম খেয়ে ভূত হয়ে পরে থাকবে ৷ অনেক মেধাবীরা তো দেশ ছেড়ে চিরকাল ই বিদেশ থাকে তবুও কেউ কেউ ফিরে আসে ৷ আমার সাথে মাত্র ২৫ হাজার টাকা বেতনে চাকরি করে একজন স্টিভ দা আছে ৷ প্রায় জন্ম থেকেই সে আমেরিকায় বড় হয়েছে ৷ সব ছিলো তার ৷ এখনো আছে ৷ কিন্তু ছেড়ে চলে এসেছে দেশে ৷ এখানে সে তার জীবন খুঁজে পেয়েছে ৷
.
ইপিজিডের মোড়ে হুদাই দাঁড়িয়ে থাকতে নাকি তার মজা লাগে ৷ কেনো লাগে জানে না ৷ আমরাও মে বি তেমনি হতে চাই ৷ লিখতে না পারলেও ব্লগে হুদাই এসে ঢু মারতে ভালো লাগে ৷ কেমন লাগে তা জানিনা ৷ আমি যখন ব্লগে আসি আমার মামা তা শুনার পর আমার সাথে কথা বলতো না, বিশ্ববিদ্যালয়ে অনেক বন্ধু ব্লগার শুনার পর দূরত্ব বজায় রাখতো ৷ ব্লগ ছুঁয়ে বলছি ৷ যতভাবে সম্ভব ব্লগার পরিচয়টাকে লুকিয়ে রাখতাম ৷
.
জবের সুবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালের বাসে অফিস যায় ৷ সেখানে এক সিনিয়র ভাই, প্রায় সময় বলে 'আবদুর রব শরীফ' কেমন আছো? আমি তাকে এতো করে জিজ্ঞেস করতাম আমার পুরো নাম কিভাবে জানেন? বলতো না ৷
.
কয়েক বছর পর তার সাথে বাস বাদে রিক্সায় চড়া ৷ সে আমাকে বললো 'ব্লগের একটা পূর্ণমিলনী হচ্ছে, তুমি রেজিঃ না করলে আমার টোকেনটা নিতে পারো, আমার জরুরি মিটিং পরে গেছে' এমন কিছু বলার পর আমি থ্, সে ও সিনিয়র ব্লগার ৷ সেদিন ই জানলাম ৷ তার কাছ থেকে ই জানলাম ব্লগের অনেক চমকপ্রদ তথ্য ৷ এখনো বলেনি তার নিক্ নেইম কি ৷
.
ভদ্রলোক অসম্ভব জ্যান্টেলম্যান ৷ সে ও ব্লগিং করে বেপারটা আমার জন্য সত্যি অনুপ্রেরণার ছিলো এবং আশ্চর্যেরও ৷
.
ব্লগ ছেড়ে যাওয়া আর এভাবে ব্লগকে ভালবেসে পরিচয় গোপন করে রাখা দুটো আলাদা জিনিস ৷ ব্লগ থেকে শিখছি প্রতিনিয়ত ৷ সমালোচনাগুলো যেনো জীবনের পাথেয় ৷ তবুও কিছু ব্লগারদের খুব মিস্ করি ৷
.
নোমান নমি নামে একজন ব্লগার ছিলো, মাঝে মাঝে তার লেখা খোঁজ করি এখনো ৷ জানি না, নতুন কিছু পাইনা কেনো ৷ পরে তার ফেসবুক আইডিতে গিয়ে পড়ে আসি ৷
.
মাঝে মাঝে ব্লগে ঢুকতে পারিনা ৷ ফেসবুক গ্রুপে গিয়ে দেখি মডু সাহেব কোন নোটিশ ঝুলিয়েছে কি না ৷ পরে আশ্বস্ত হয় ৷ আবার ব্লগ সচল হলে সবাই ফিরে আসে ৷
.
একদিন দেখলাম মোবাইলের ক্রোমে কোন ভাবে ঢুকতে পারছি না, পরে সেটের জেনারেল সফট দিয়ে ট্রাই করলাম ৷ এরপরে অনেক সফট ট্রাই করতে করেত হুট করে আবিষ্কার করলাম ওপেরা মিনি দিয়ে ব্লগে ঢুকা যাচ্ছে ৷ খুশিতে লাফিয়ে উঠলাম ৷ ব্লগে ফিরে যেতে পেরে ভালো লাগেছে খুব ৷ এভাবে বারবার ফিরে আসবো ৷ কেউ থাকুক কিংবা না থাকুক, আমরা থাকছি স্যার ৷ আমাদের কোন রাগ অভিমান নেই ৷ নিজের আনাড়ি লেখাগুলো লিখতে থাকবো ৷ চেষ্টা করতে থাকবো উন্নতি করার ৷
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×