somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরি স্বাস্থ্যমন্ত্রী, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না ৷

১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব জল্পনা কল্পনার অবসান শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম শুধু মারা যাননি লক্ষ মানুষ তার হাতে গড়া স্বাস্থ্যব্যবস্থার বলি হয়ে যে মারা গেছেন গিয়েছিলেন তার দায় তিনি কখনো এড়াতে পারবেন না ৷ মরে গেছে বলে পীর বানাবো আমি এতো ভদ্র না ৷
.
২০১৬ সালে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধিতে অর্থমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম আহ্বান জানিয়েছিলেন,
.
বাজেট বাড়ানো হয়েছিলো কি না জানি না তবে একটি পর্দা ৩৭ লাখ টাকা দিয়ে কিনতে দেখেছি আমরা, আপনারাও স্বাক্ষী আছেন ৷ স্বাক্ষী আছে ফেসবুক, টুইটার, গুগুল ৷
.
২০১৭ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, ‘স্বাস্থ্যখাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই খাতে প্রতিটি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দেওয়া আছে। তারপরও ন্যূনতম অভিযোগ পাওয়া মাত্রই তা খতিয়ে দেখে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’
.
তারপরে পত্রিকায় খবর এসেছিলো, ২০১৭-১৮ অর্থ বছরে অন্তত ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতের হাসপাতালের যন্ত্রপাতি কেনায়। যার বেশিরভাগই নিম্নমানের এবং অব্যবহৃত।
.
২০১৯ সালে, স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসাসেবা, চিকিৎসাসেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ সরবরাহসহ ১১টি খাতে দুর্নীতি বেশি হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিবেদনে দুর্নীতির এই খাতগুলো চিহ্নিত করা হয়। এসব দুর্নীতি প্রতিরোধে ২৫ দফা সুপারিশও করেছে সংস্থাটি।
.
একটা কথা বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কয়েকদিন আগেও গর্ব করেছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা টেস্ট হচ্ছে কিন্তু গতকাল শুনলাম নিম্মমানের কীটের কারণে আপতত পরীক্ষা আর হচ্ছে না ৷ ভাবা যায়! এই লজ্জা কোথায় রাখবো? পরে যদিও কিছু পরীক্ষা হচ্ছে ৷
.
এই করোনাকালে, ১০০০ টাকার গগলস্ ৫০০০ টাকায় কিনে ৪০০০ টাকা মেরে দিচ্ছেন এবং ২০০০ টাকার পিপিই কিনতেছেন ৪৭০০ টাকা করে ৷ যে দূর্নীতি সম্প্রতি ভাইরাল ৷
.
স্বাস্থ্য খাতের কি যে বেহাল অবস্থা তা প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করে বলছেন, করোনা না এলে কখনো বুঝতেই পারতেন না এমন হবে!!!
.
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. হিরণ্ময় দত্ত থেকে আমরা জানতে পেরেছি, জায়গাটা ২৫ জন রোগীর জন্য নির্ধারিত তাতেও আবার খুব সম্ভবত ১৮/২০ টা বেডে অক্সিজেনের পোর্ট আছে। এই একটা পোর্ট একটা রোগীর চাহিদার যোগান দিতে পারে। সেখানে ৯০+ রোগী। আর অধিকাংশ রোগীরই অক্সিজেন দরকার। তার মধ্যে বেশীরভাগেরই মিনিটে ১৫ লিটার এর মত অক্সিজেন দরকার। যারা এই ১৮ টা পোর্টের কাছাকাছি বেডে ফ্লোরিং করছেন তারা একটা পোর্ট থেকে ৪/৫ জন শেয়ার করে অক্সিজেন নিচ্ছে।
.
বুক ফেটে কান্না আসতেছে ৷ আমি নিজেও সিন্ধান্ত নিয়েছে মরলে বাসায় ই মরবো, মেডিক্যালে কখনোই না ৷ এটলিস্ট শান্তিতে মরতে পারবো ৷
.
এরপরেও দেখেছি নির্লজ্জের মতো হাসিমুখে করোনা ইউনিট উদ্বোধনপূর্বক সেলফি আর প্রচারণা চালাচ্ছে কেউ কেউ ৷
.
শুনেছি আপনার ছেলে তমাল মনসুর নিউ ইয়র্কের আফতাব টাওয়ারের ১২টি এপার্টমেন্ট ও ৪টি পার্কিং স্পটের মালিক । এবং গুগুলে আপনার নামে বেনামে শত কোটি টাকার দূর্নীতির নিউজ ৷
.
মনসুর আলী মেডিক্যাল কলেজের কেনাকাটায় ২৭৫ কোটি টাকা আত্মসাৎের এমন অনেক তীর আপনার একান্ত সচিবের দিকে ছিলো সেই সময় ৷
.
তবুও কি পৃথিবীতে চিরদিন থাকতে পেরেছেন? কেউ পেরেছে? কেউ পারবে? আপনার মৃত্যুটা সবার জন্য একটা শিক্ষা হোক ৷ ধ্বজভঙ্গ বাংলাদেশের জন্য ৷
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৩১
২৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×