somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো বাংলাদেশ, আওয়ার ফাদার ক্যান্ট এবল টু ব্রেথিং

১৩ ই জুন, ২০২০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জ্বর হয়েছিলো, হালকা গলা ব্যথা, আমি জানি এগুলো আমার স্বভাবগত ৷ কোনদিন দুইবার গোসল করলে কিংবা তার বেশী, খারাপ কিছু ভাববেন না, এই ধরেন অফিসে যাওয়ার আগে ও পরে এবং মাঝরাতে বেশী গরম লাগলে আরো একবার, পরের দিন করোনার প্রায় সিম্পটম আমার দেখা যাবেই ৷
.
করোনায় আমি মরে গেলেও আমার আপসোস নেই ৷ মানসিকভাবে সেট করা আছে কিন্তু সেদিন দুপুরে ঘুমাচ্ছিলাম কেনো জানি মনে হলো আম্মু জোরে জোরে শ্বাস নিচ্ছে ৷ দৌড়ে গিয়ে দেখলাম জ্বর টর আছে কি না ৷ প্রিয়জনদের চলে যাওয়া মেনে নেওয়া আমার জন্য সত্যি কষ্টকর হবে নিজের থেকেও ৷
.
আরেকদিন মধ্যরাতে কেনো জানি মনে হলো বাবার নিঃশ্বাসের শব্দ ৷ আমি আমার রুমের ফ্যান বন্ধ করে দিলাম ৷ অজানা ভয় ৷ শ্বাসকষ্টে ভুগছে কি না ৷ আমার বাসাটি আধাপাকা হওয়ায় আমি বিষয়গুলো সহজে লক্ষ্য করতে পারি ৷ তারপর মধ্যরাতে উঠে ইচ্ছে হলো বাবাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করবো, কোন শরীর টরীল খারাপ লাগছে কি না ৷ খুব অস্থির লাগছিলো আমার ৷ গরমে ঘামছিলাম ৷
.
এতো রাতে জাগানো ঠিক হবে না ৷ এবার ঘরের দেয়ালে কান পেতে আমি চেষ্টা করছিলাম বাবার নিঃশ্বাসের শব্দ শুনার ৷ দশ পনের মিনিট পর মনে হলো, ভয়ের কিছু নেই ৷ খুব শান্তি লাগলো আরামে ঘুমাতে গেলাম ৷
.
আমি এখনো মনে করি, করোনায় আমি মরে গেলে আমার আপসোস্ নেই ৷ প্রিয়জনগুলো ভালো থাকুক ৷ সকালের হাসিমুখ আমি কখনো মিস্ করতে চাই না!
.
বাহির থেকে জব করে বাসায় আসি, সবাইকে এক প্রকার দমকের সুরে বলে দিয়েছি, কেউ আমি বাসায় আসলে গোসল করে সব কাপড় চোপড় ধৌত করার আগ পর্যন্ত আমার কাছে আসলে খবর আছে ৷ এগুলো নিয়ে বাসায় অনেক হাসাহাসি ৷
.
আমার চশমা পর্যন্ত আমি সার্ফএক্সেলের পানি দিয়ে ধৌত করি সাথে মোবাইল গুলো হ্যাক্সল দিয়ে ৷ এগুলো আমি আমার চেয়ে প্রিয়জনদের কথা ভেবে করি ৷
.
জন্মেছি যখন মৃত্যু অবধারিত ৷ প্রতিটা দিন বেঁচে থাকা মানে এক একটি বোনাস ৷ বুঝতে পারি তোমাদের বাবা হারানোর কষ্ট ৷ বাবারা তো চলেই যাবে তবে কেনো বিনা চিকিৎসায় ৷ একটা আইসিইউ পাবে না! সন্তান হয়ে গাধার মতো খেটেও যদি বাবার জন্য একটা আইসিইউ ম্যানেজ করতে না পারি এই ব্যর্থ জীবন দিয়ে করবো টা কি!
.
সুখন সুখন সেদিন বললেন দেশে মাত্র ১৭ লক্ষ মানুষ ট্যাক্স দেয়, এতো কম টাকা দেখে গত দশ বছরে ছয় লাখ কোটি টাকা কেমনে পাচার হয়? বিয়ে করিনি বলে কনডমের ট্যাক্স দেওয়া থেকে বঞ্চিত আছে কিন্তু অর্থনীতির সবচেয়ে গাধা ছাত্রটি হয়েও আমি বলতে পারি কৃষকরা যে আবুল বিড়ি খায় তার প্রায় অর্ধেক ট্যাক্স সে দেশের উন্নয়নের জন্য দিয়ে সেই পণ্যটি কিনেন ৷
.
ট্যাক্স আরোপিত নেই এমন জিনিস খুঁজে কয়টা পাবেন? সেদিকে যাবো না ৷ শুধু স্বাস্থ্যখাতে যে হাজার কোটি টাকা দূর্নীতে ওটাও বলবো না, করোনাকালীন অক্সিজেন সিন্ডিকেটটা আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সেই লজ্জা আমরা কোথায় রাখবো?
.
প্রায় সময় অনেকে বলে ভাই একটা উপকার করেন ৷ কোনদিন কিছু চাইনি ৷ আইসিইউ কিভাবে পাবো? প্লাজমার কোন ঠিকানা আছে? আমি WAB এ পোস্ট করতে বলি ৷ নিরুপায় আমরা ৷
.
আমার বন্ধুর বাবা আইসিইউ পায়নি সেটা লেখা যদি সরকার বিরোধি হয় তবে আমরা নব্য রাজাকার ৷ রাজকারে ফাঁসি দাবী করলেও আমি বলবো, আমি রাজাকার ৷
.
আমাদের ধরে ধরে ক্রসফায়ারে দেন্ ভাই তবুও আমি তার বিনিময়ে আমাদের সকলের বাবার জন্য একটা আইসিইউ দাবী করবো ৷ সেখানে বাবা অক্সিজেন নিতে নিতে মারা যাচ্ছেন সেটা কল্পনা করতে করতে মরে গেলেও আমাদের বিন্দুমাত্র যন্ত্রণা হবে না ৷ হিসেব আর সোজা কথা একটাই, আমার সন্তান যাতে কখনো এসব দেখতে না হয় সেই জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিবাদ করে যাবো ৷
.
মরে গেলেও আমাদের টগবগ করা রক্ত বলতে থাকবে, মাই ফাদার'স কান্ট ব্রেথিং, প্লিজ এরেঞ্জ এ আইসিইউ! প্লিজ! হ্যালে বাংলাদেশ, মাই ফাদার কান্ট ব্রেথিং ৷
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ রাত ৮:৩৫
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×