somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁদো বাংলাদেশ কাঁদো

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬৪ সাল, পূর্ব পাকিস্তানে একটি সাম্প্রদায়িক দাঙ্গার সময় বঙ্গবন্ধুর নিজ বাসায় আশ্রয় নেওয়া সংখ্যা লঘুদের নিয়ে চলছিলো আনন্দ ফূর্তি খাওয়া দাওয়া আর মিলন মেলা ৷ এমন নেতা একজন ই ৷
.
শেখ মুজিব নিজে জিপ নিয়ে গিয়ে হিন্দু পরিবারদের উদ্ধার করে নিজ বাসার মেহমান করে যে সাম্প্রদায়িক সম্প্রিতির নজির স্থাপন করেছিলেন তার ই জন্মশতবার্ষিকীতে একজন চিহ্নিত সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করে নিয়ে আসার কথা ছিলো ৷ ভাগ্যিস করোনা বাঁচিয়েছে আমাদের ৷
.
সুতরাং তার মৃত্যুবার্ষিকীতে নতুন করে তেমন কিছু বলার নেই ৷ শুধু বলবো, কোথাও বঙ্গবন্ধুর আদর্শ নামক কিছুর দেখা মিললে জীবন ধন্য হতো ৷ এখন কেবলি যা বের হয় তা দীর্ঘশ্বাস ৷
.
বঙ্গবন্ধুর রাজনীতির মূল আদর্শ যেখানে অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদ সেখানে আমি জানিনা কোন যুক্তিতে এমন সিন্ধান্তগুলো নেয় তার হাতে গড়া দল ৷
.
২০০২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের সময় দাঙ্গার কারণে রাজ্যের ভেতর ও বাইরে থেকে মোদীকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দাবী স্বয়ং ভারতেই উঠেছিলো!
.
তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্বয়ং দাঙ্গা পরবর্তী সময়ে আজকের ভারতের প্রধানমন্ত্রী মোদীকে গুজরাটের সমস্ত্য নাগরিকদের সমান চোখে দেখার অনুরোধ এবং তার পদত্যাগের দাবীও করেছিলেন,
.
আবারো প্রশ্ন রেখে গেলাম, বঙ্গবন্ধুর কন্যা হয়ে আপনি কিভাবে শেখ মুজিবের মূলগত আদর্শের একজন বিপরীত মানুষকে তার ই জন্মশতবার্ষিকীতে প্রধান চেয়ারে বাসাতে চেয়েছিলেন ৷
.
২০১১ সালে এই মোদী আবার মুসলিমদের চোখে ভালো সাজার জন্য গুজরাটের শান্তি, সমৃদ্ধি ও একতার প্রতীকি স্বরূপ টানা একের পর এক উপবাস অনশন শুরু করেছিলেন,
.
তাতে খুশি হয়ে এক মুসলিম ধর্মীয় প্রচারক সৈয়দ ইমাম শাহী সায়েদ তাকে টুপি উপহার দিতে গেলে তিনি তা প্রত্যাখ্যান করেন ৷
.
সাময়িক খোলস পাল্টালেও অন্তরে সাম্প্রদায়িকতা বীজ তা বিংশ শতাব্দির আগে থেকে রয়ে গেছে,
.
তেমনি এখনো মুখে মধু অন্তরে বিষ নিয়ে অনেকেই মুজিব কোট পরে ঘুরছে প্রতিনিয়ত ৷
.
প্রধানমন্ত্রী হওয়ার পর সুযোগ বুঝে আবার যেভাবে খোলস থেকে বের হয়েছিলেন মোদী সরকার ! একের পর এক দাঙ্গায় জ্বলছে ভারত! আরো বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার!
.
এরি মাঝে তরতর করে এগিয়ে এসেছিলো বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করার সেই মাহেন্দ্রক্ষণ,
.
আর ক্ষমতায় টিকে থাকা কিংবা হারানোর ভয়ে, সাম্প্রদায়িকতার আদর্শে উজ্জীবিত এমন নেতার পক্ষে ভাষণ দিয়ে যাচ্ছেন কালো কোট পরা কিছু ভদ্রলোক ৷ তারা আবারো বলবে, শোককে শক্তিতে পরিণত করতে হবে ৷
.
ইতিহাস কথা বলে, একদিন কথা বলবে,
.
মোদীর জায়গায় বঙ্গবন্ধু থাকলে, তিনি দিল্লীর মুসলিম পরিবারদের বাসায় নিয়ে গিয়ে ঘরোয়া পিকনিকের আয়োজন করে দেখিয়ে দিতেন কিভাবে দাঙ্গা মোকাবেল করতে হয়
.
এখন তো আলু চাষ থেকে শুরু করে পুকুর খনন প্রায় সব কাজ শিখতে সরকারি কর্মকর্তারা বাহিরে যাচ্ছেন এমন খবর ছাপা হয়,
.
এমন কি হতে পারতো না, বঙ্গবন্ধুর দল থেকে অসম্প্রদায়িকতা শেখার জন্য তার জন্মশতবার্ষিকীতে মোদীকে ভারত থেকে সরকারি খরচে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো ৷ অনেক কিছু হয়নি ৷ তবুও প্রতিবছর আসের গুরুর মৃত্যু দিবস ৷ কাঁদে বাংলাদেশ কাঁদে ৷ আমরা চেয়ে থাকি ৷ থাকবো ৷
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×