somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য, কানাঘুষা

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একলোক কাউকে কানেকানে কথা বলতে দেখলে সন্দেহ করে আর ভাবে তাকে নিয়ে মনে হয় কোন কথা বলছে ৷ নিশ্চিত তার নামে নিন্দা চলছে!
.
আফছার সাহেব মজা নেওয়ার জন্য অফিসে তাকে ঢুকতে দেখলেই পাশে যে কেউ থাকলে এমনি এমনি তার কানের দিকে মুখ নিয়ে যায় ৷ সে ও ভাবে নিশ্চিত তার নামে কোন কানাঘুষা শুরু হয়েছে ৷
.
আফছার সাহেব কি বলছে সেটা বের করার জন্য অতপর সে উঠে পরে লাগে ৷ যাকে দূর থেকে কানেকানে কথা বলেছে দেখেছে তার থেকে কথা বের করার জন্য তাকে পকেটের টাকা দিয়ে নাস্তাও করায় ৷ সে নাস্তা খেয়ে বলে, 'বলেছে আরকি কিছু একটা অন্যদিন বলবো ৷' কিন্তু কি বলেছে না বলেছে তা আর বলেনা ৷
.
একদিন দূর থেকে সে আসছে ৷ তাকে দূর থেকে দেখে আফছার সাহেব অপরিচিত এক লোকের কানের কাছে গিয়ে বললো, 'ভাই একটা কথা আছে ৷' সে বললো, কি কথা ৷ 'বলবো আরকি কিছু একটা ৷' কি বলবেন? 'আজকে না অন্যদিন বলবো ৷'
.
সন্দেহবাতিক ভদ্রলোক অপরিচিত ব্যক্তির সাথে খাতির জমিয়ে জিজ্ঞেস করলো, আফছার সাহেব আপনাকে আমার নামে কানেকানে ফিসফিস করে কি বলেছিলো? ভদ্রলোক সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বললো, 'বলেছে আরকি কিছু একটা অন্যদিন বলবো ৷' সে ধরে নিয়েছে, বলে আবার তাকে না বলতে মানা করে দিয়েছে ৷
.
একদিন ওনাকে অফিসে ঢুকতে দেখে আফছার সাহেব অফিসের বসের কানের কাছে মুখ নিয়ে বলা শুরু করলো, 'স্যার একটা কথা আছে ৷' স্যার বললো, কি কথা? আব্বু বললো, 'অন্য এক সময় বলবো ৷'
.
ভদ্রলোক গেছে স্যারকে নালিশ দেওয়ার জন্য ৷ আফছার সাহেব দূর থেকে তাকে দেখলেই নাকি কানাঘুষা করে বদনাম করে ৷ আজ আমি স্বচক্ষে দেখলাম, আপনাকেও আমার নামে মনে হয় কিছু একটা বলছে ৷ আপনি আমার স্যার মানুষ ৷ আপনি ই বলেন, সে আমার নামে আপনার সাথে কি বলেছে? তখন স্যার বললো, 'বলেছে কিছু একটা, অন্য এক সময় বলবো ৷'
.
বেচারা তো মহাবিপদে পড়েছে ৷ তার বদ্ধমূল ধারণা হয়ে গেছে, বলে আবার তাকে যাতে কোন ভাবেই না বলে তাই মানাও করে দিচ্ছে ৷ তবে সে ও নাছোড়বান্দা ৷
.
একদিন আফছার সাহেব সন্দেহবাতিক ভদ্রলোককে ডেকে বললো, যাদের জিজ্ঞেস করো, তারা তোমাকে বলে না কানে কানে আমি কি বলি? তখন ভদ্রলোক বলে, 'একশবার বলে ৷ আপনি আমার নামে কি কি বলেন সব ই বলে ৷ তবে আপনাকে বলবো না তারা কি বলে ৷'
.
এরপর বলবো বলবো করে তার থেকে রোজ নাস্তা করা ভদ্রলোককে আফছার সাহেব জিজ্ঞেস করলো, কি বেপার কলিম সাহেব, কানে কানে কি বলি তাকে বলেন না কেনো? তখন ভদ্রলোক আফছার সাহেবের কানেকানে বলা কথাটি তাকে ই শুনিয়ে বললো, 'অন্য এক সময় বলবো ৷' তিনি কৌতূহল হয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনিও আমার মতো অন্য একসময় বলে তাকে গোলক ধাঁধার মধ্যে রাখেন কেনো? তখন সে উত্তর দিলো, 'আপনি যে আসলে আমাকে কানেকানে কিছুই বলেন না তা তাকে বলে দিলে আমাকে প্রতিদিন সে কি আর নাস্তা খাওয়াবে ?'
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×