somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রমিকের অধিকার আসলে কারা বাস্তবায়ন করেছিলো!

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মানব মু্ক্তির প্রথম শর্ত নারী মুক্তি' প্লেকার্ড নিয়ে যখন বুয়েট পাশ নারীবাদী স্লোগান দেয় তখন আবার খবর বের হয় তার হাতেই নির্মম নির্যাতনের শিকার হয়েছে তার গৃহপরিচারিকা ৷
.
কাজের মেয়েকে তালা খুলতে দেরী হওয়ায় নির্যাতন কিংবা এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গায়ে গরম পানি ঢেলে দিয়ে নির্যাতনের খবর আমাদের দেশে প্রতিনিয়ত সামনে আসে ৷
.
যারা নির্যাতন নিপীড়ন করে তারা ই আবার সভা সেমিনার সিম্পোজিয়ামে লম্বা লম্বা ভাষণ দেয় তা কালে কালে বিভিন্ন সংবাদ মাধ্যমের আমাদের চোখে পরছে ৷
.
শুনেন ভাই, চৌদ্দশ বছর আগে একজন মানুষ মক্কা থেকে মদীনাতে হিজরত করতে যাওয়ার পর যে তার সাথে দেখা করতে যেতো খুশি হয়ে আনন্দচিত্তে কিছু হাদিয়া নিয়ে যেতো ৷
.
জনৈক মহিলা ছিলো গরীব ৷ সে কোন উপহার নিয়ে যেতে পারেনি ৷ তাই তার ছেলেকে এগিয়ে দিয়ে বললো, আমি আমার ছেলেকে হাদিয়ে স্বরূপ আপনার খেদমতে দিয়ে গেলাম ৷
.
দশ বছর সেই ছেলে তার খেদমতে নিয়োজিত ছিলো ৷ টুকটাক হুট ফরমায়েশ পালন করতো ৷
.
দশ বছর পর তিনি বলেন আমার মা আমাকে যার খেদমতে নিয়োজিত করেছিলেন তিনি কখনো ভুলেও আমার গায়ে হাত তুলেননি ৷ কখনো গালি দেন নাই ৷ বকাও দেন নাই ৷ আমার দিকে বিরক্তি ভরে তাকান নাই ৷ কখনো বলেন নাই, এটা করোনি কেনো ৷ ওটা করোনি কেনো ৷
.
দশটা বছর একটা মানুষ তার অধিনস্তের প্রতি বিন্দুমাত্র জুলুম করে নাই তার স্বাক্ষ্য স্বয়ং আনাস রাঃ নিজেই বলে গেছেন ৷ সেই মানুষটি হয়ে গেছেন তার প্রিয় নবী ৷ সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ৷ কলিজার টুকরা ৷ মানুষটি আমাদের প্রিয় নবী ৷ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ (সঃ) ৷
.
মে দিবস আসলে তোমরা শ্রমিক অধিকার চাও ৷ তারপর বছর জুড়ে দিনশেষের বাঁশটাও শ্রমিকদের পেছনে ই মারো ৷
.
শিল্পপতি হয়ে হাজার কোটি টাকার মালিক হও ৷ আর শ্রমিকদের বোনাস দিতে গেলে ভান ধরো রাস্তার ভিক্ষুক হয়ে গেছো ৷ নেওয়ার বেলায় মালিক সাজো ৷ দেওয়ার বেলায় ওম্মারেম্মা, আমিতো শেষ ৷
.
শ্রমিক বাসে ঝুলে আসে তুমি কোটি টাকা দামের গাড়ি ৷ করোনাকালে জীবন বাজী রেখে যে শ্রমিকরা তোমাদের অর্থনীতি সচল রেখেছে তাদের কোম্পানীর লস দেখিয়ে ছাঁটাইও করো ৷
.
মনে রেখো, শ্রমিকদের অধিকার কেমন হবে চৌদ্দশ বছর আগে প্রিয় নবী দেখিয়ে দিয়েছেন ৷ কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ৷ আল্লাহ নিজে বলেছেন, শ্রমিকদের মজুরি নিয়ে টালবাহানা করলে আল্লাহ তার আদালতে সরাসরি এই বিচার করবেন ৷ সেদিন তোমরা বাঁচতে পারবে না ৷
.
কত ধরণের লেভার অর্গানাইজেশন আছে ৷ তারা তো উল্টো মালিক পক্ষ হয়ে কথা বলে ৷ মালিকের লোকজন পকেটে কিছু দিয়ে দিলে, তারাই বলে বিচার মানি কিন্তু তালগাছ মালিকের ৷
.
অধিকার কেমন হবে আল্লাহ বলে দিয়ে গেছেন ৷ নবী বাস্তবায়ন করেছেন ৷ তোমরা তো খালি মুখে বলো, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন চাই ৷ কাজে ঠনঠন ৷
.
শুনে রাখো, বেলাল রাঃ ছিলেন মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফ-এর ক্রীতদাস ও নিষ্ঠুর নির্যাতিত শিকার ছিলেন ৷ পরবর্তীতে আবু বকর তাকে ক্রয় করলে দ্বাসত্ব ও অত্যাচার থেকে তিনি মুক্তি লাভ করেন ৷ ইসলামের আলোয় এসে তিনি শুধু শ্রেষ্ঠ মুয়াজ্জিনের সম্মান লাভ করেননি সাথে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদও পেয়েছিলেন ৷ এই হলো মহান ইসলাম ৷ শ্রমিকের ইসলাম ৷ যার নাম শুনলে তোমাদের অনেকের চুলকানি উঠে ৷
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×