somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও আমার বন্ধু গো

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল জীবনে শত শত ছেলে মেয়ে দেখেছি যারা ক্লাশে প্ৰথম, দ্বিতীয় কিংবা তৃতীয় ছিলো তবুও আড্ডায় সবাইকে জমিয়ে রাখা ছেলেটির পজিশন মনে নেই কিন্তু স্মৃতির কোটায় সে অন্যরকমভাবে জ্বলজ্বল করে ৷
.
কলেজ জীবনেও অনেক মেধাবীর সন্ধান পেয়েছিলাম কিন্তু দিনশেষে স্মৃতি কিংবা আবেগ জুড়ে যে বন্ধুগুলোকে খুব মনে পরে চিন্তা করে দেখলাম তাদের কারো ঝুলিতেও এ+ নেই!
.
চবি অর্থনীতিতে ভর্তি হওয়ার পর সেকেন্ড ইয়ারে দুইটা সাপ্লি খেয়ে মন খারাপ করে চলে আসার সময় এক বন্ধু বলেছিলো 'দোস্ত আজ আমার সাথে থাক্ একা থাকলে তোর মন আরো খারাপ হবে' দিনশেষে এমন বন্ধুরা ই স্মৃতির মানসপটে জ্বলজ্বল করছে ৷
.
হ্যালো বন্ধু, তুমি প্রথম হয়েছো তাতে আমার কিছু আসে যায় না ৷ তোমার সাথে আমার কতটুকু আবেগের স্মৃতি সেটা মূল কথা ৷
.
একটা জিনিস মনে রেখো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতে দেশে ১ লক্ষ ৩৩ হাজার ৯০১ টি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই হিসেবে সাড়ে ছয় লক্ষ ছাত্র কিংবা ছাত্রী আছে যাদের রোল নং এক ৷
.
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুসারে ২৫২২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আরো কয়েক লক্ষ ছাত্র আছে যাদের রোল নং এক ৷ আই ডোন্ট কেয়ার ৷ আমার ক্লাশের শেষের সারির বন্ধুটি আমার হৃদয় কেড়েছে ৷ আমার মনে সে ই সেরা ৷ নাম্বার ওয়ান ৷
.
৩৭টি পাবলিক ও ৯২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্লাশে কি একজন করে প্রথম নেই? আছে ৷ তাতে আমার কি ৷ আমি আমার ফেইল করা বন্ধুটিকে অফিসে বসে মিস্ করছি ৷ আজ সে পাশে থাকলে হয়তো কর্পোরেটের তিতা চাকরিও মধুরমতো মনে হতো ৷
.
এমারসন ঠিকি বলেছিলেন প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব ৷
.
আজ বুঝি উইলিয়াম শেক্সপিয়র কেনো বলেছিলেন, আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না ৷
.
অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী কি এমনি এমনি বলে গিয়েছেন, আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব ৷
.
রবার্ট লুই স্টিভেন্সের সাথেও আজ একমত পোষণ করে বলতে হবে, কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে ৷
.
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালাম বন্ধু বিষয়ে সত্যি অসাধারণ বলেছিলেন, 'একটি ভালো বই একশ জন বন্ধুর সমান আর একটি ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরীর সমান ৷'
.
ডেল কার্নেগীর রচনাসমগ্রে পড়েছিলাম,দীর্ঘ মেয়াদী বিনিয়োগ হলো মানুষের সাথে বন্ধুত্ব করা ৷
.
সত্যি বলতে জীবনে পাত্রী নির্বাচনের মতো বন্ধু নির্বাচন কম গুরুত্বপূর্ণ নয় ৷
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×