somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকাল বাস

২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম অক্সিজেনের মোড় থেকে খালি ফটিকছড়ি অথবা রাউজানের পাবলিক বাসে উঠানোর সময় কন্টাকদার এমন ভাব করে যেনো বলতে চাচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে বুঝ! আপনি বললে একটু কোলে করে উঠিয়ে দিবো ? উঠেন ভাইজান! আর বিশ্ববিদ্যালয় দুই নং গেইট নামার সময় যখন বলি ভাই একটু আস্তে নামিয়ে দিয়েন সে উল্টো যেনো ধাক্কা দিয়ে পিছন থেকে বলছে বাম পা দিয়ে দৌড়ে নামেন ।
.
কারণ এখন তার আমাকে আর প্রয়োজন নেই
.
হালার পুরো দুনিয়াটা এমন । সত্যি এমন । প্রয়োজন শেষে তুই কোন হালার পো হালারে!
.
শুনেছি তুরস্কের প্রেসিডেন্ট সিংহ পুরুষ এরোদোগান লোকাল বাসে চড়ে সিট না পেলে দাঁড়িয়ে অফিসে যেতো ।
.
আমাদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবও মাঝে মাঝে পাবলিক বাসে চড়ে অফিসে যেতে দেখি
.
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পাবলিক বাসের হাতল ধরে ঝুলে আর এক হাতে খাবার পুটলি নিয়ে বর্তমান কর্মস্থলে ক্লাশ নিতে যান নিয়মিত ॥
.
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেবিট ক্যামেরুনও পাবলিক বাসে যাতায়ত করেন,
.
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রোটও সাধারণত বাইসাইকেল চালিয়ে অফিসে গেলেও তা না চালালে বাসে যেতেন ।
.
উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুজিকাও পাবলিক হাসপাতালে লাইন ধরা থেকে শুরু করে বাসেও চড়তেন নিয়মিত,
.
আমার মনে হয় পাবলিক বাসে দুনিয়ার সবচেয়ে কঠিন শিক্ষাটি পাওয়া যায়
.
যেমন পৃথিবী একটি লোকাল বাসের মতো আপনি উঠলেন, কিছুদিন সময় কাটালেন তারপর নেমে গেলেন ! বাসটি চলে গেলো
.
কোন কিছুই আমার আপনার জন্য থেমে থাকবে না ।
.
একবার লোকাল বাসে পছন্ড ভীড়ে মধ্যে একজনের মানিব্যাগ চিনতাই হয়েছে ! তো সে কান্নাজড়িত কন্ঠে বলছে, ভাইরে কে মানিব্যাগ নিয়েছো নাও কিন্তু বিশ টাকা দিয়ে দাও ভাড়া দিমু ! তা শুনে পকেটমারের মায়া হলো তো তার হাতে বিশ টাকা দিয়ে লাফ দিয়ে টুপ করে নেমে গেলো তারপর পকেটমার মানিব্যাগ খুলে দেখে এক টাকাও নেই /
.
সুতরাং ভালো খারাপ সবার জন্যই লোকাল বাস একটি পাঠশালা
.
চ্যাকা খাওয়া প্রেমিক প্রেমিকারাও লোকাল বাস থেকে শিক্ষা নিতে পারে যেমন জীবন লোকাল বাসের মতো সব স্টপিজে থামবে সেখান থেকে কেউ উঠবে কেউ নেমে যাবে সো ব্যাপার না খেলা হপে
.
লোকাল বাসের একটি কথোপকথন দিয়ে শেষ করবো, এক লোক লোকাল বাসে সিগারেট ধরালেন তো পাশের লোক লাল কালীতে লেখা 'ধূমপান নিষধ' কথাটি দেখালেন তারপর ধূমপানকারী নীল কালীতে লেখা 'আপনার অভিযোগ চালককে বলুন' দিকে ইঙ্গিত দিলো অতপর চালককে বলতে গেলে চালক ইঙ্গিত দিয়ে আরেকটি লেখা দেখালেন, 'গাড়ি চলা অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ !' লও ঠ্যালা !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

ছায়ার মোনাজাত

লিখেছেন কাবিল, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১



ফজরের আগের সেই নীরব সময়টা—যখন আকাশ আর জমিনের মাঝে এক অদৃশ্য দরজা খুলে যায়।
আমি ওযু করে নামাজের জন্য দাঁড়ালাম। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীটা কারো গভীর চিন্তার মধ্যে ডুবে... ...বাকিটুকু পড়ুন

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

×