somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই বললে শুনবে কে

২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো পৃথিবীতে নেলসন্ ম্যান্ডেলাকে বলা হয় অন্যতম সর্বজনবিদিত নেতা ।
তাকে জিজ্ঞেস করা হয়েছিলো এমন একজন নেতা হওয়ার জন্য কোন গুনটি দরকার?
.
ম্যান্ডেলা উত্তর দিয়েছিলেন, বেশী বেশী অন্যের কথা শুনতে হবে । জাস্ট লিসেনিং । বলতে হবে সবার কথা শুনা শেষ হলে তারপরে,
.
সমস্যা হলে আমরা সবাই শুধু বলতে চাই । কেউ শুনতে চাইনা ।
.
মফিজ ম্যাজিক টুথপাউডার দিয়ে দাঁত ঘষে বলে, জোরসে বলো ।
.
অবশ্যই বলতে হবে তবে সবার কথা শুনার পর । কিংবদন্তি নেতা হতে হলে সবার সমস্যাগুলো শুনতে হবে ।
তারচেয়ে বড় কথা নিজের কাজের প্রতি সবচেয়ে বেশী সময় ব্যয় করতে হবে ।
.
গত দুই তিনশ বছরের মানুষের চেয়ে বর্তমান মানুষগুলো অনেক ব্যস্ত, পানি খাওয়া থেকে শুরু করে টয়লেট করার সময় পর্যন্ত নেই!
.
কিন্তু গবেষণায় দেখা গেছে যার যে কাজ সে সেই কাজে বিশ পার্সেন্ট সময় দিলেও অকাজে আশি পার্সেন্ট সময় ব্যয় করে।
.
ধরেন একজন সরকারী চাকরিজীবী সে তার মূল কাজে ফাঁকি দিয়ে বাকী সব কাজ হান্ড্রেড পার্সেন্ট দক্ষতার সাথে শেষ করে ।
.
পরিচয় বিশ্ববিদ্যালয় শিক্ষক কিন্তু নিজের মাঠে তার স্কোর টুয়েন্টি হলেও রাজনীতির মাঠে সে পুরোদস্তর মেসি! রোনালদো! ব্লা ব্লা!
.
ধরে নিলাম তার পরিচয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার মতো এক ছাত্র ।কিন্তু সে পড়ালেখায় যে সময় দেয় তার দ্বিগুণ প্রেমিকার পিছনে ব্যয় করে রুমে ফিরে আসে /
.
আরো ধরে নিলাম ছেলেটির লক্ষ্য লেখক কিন্তু সে সময়ে অসময়ে একটি গল্প লিখে তারপর মেয়ে ভক্তদের সাথে চ্যাট করে বিন্দাস ব্যস্ত ।
.
বেচারার পরিচয় একজন জনগনের সেবক কিন্তু আশি পার্সেন্ট সময় জনগন তার সেবায় ব্যস্ত থাকে ।
.
মূল কথা হচ্ছে গিয়ে নিজের সেক্টর ছাড়া বাকী সেক্টরে আমরা সবাই গোল্ডেন এ+
.
একজন মানুষকে পূর্ণাঙ্গ সফল মানুষ হতে হলে অবশ্যই তাকে বাহ্যিক নলেজ অর্জন করতে হবে । দুই তিনটি কাজের সাথে তার সম্পর্ক থাকতে হবে, তবে তার মূল কাজটি ঠিক রেখে ।
.
আমাদের দেশের মানুষের উন্নতি হবে কেমনে? একটা সমাবেশের ডাক দিলে লাখ লাখ মানুষ নিজের কাজ রেখে ওখানে পড়ে থাকে! স্লোগান দেয়!
.
রাজনীতি সচেতনতা দরকার আছে কিন্তু সবাই এক একটা রাজনীতিবিদ্ এমন দেশ পৃথিবীতে মনে হয় আমরা একমাত্র ।
.
ভিশন্ টুয়েন্টি টুয়েন্টি ওয়ান, ডিজেটেল বাংলাদেশ কিংবা উন্নয়নের জোয়ার বাস্তবায়ন তখন হবে যখন যে যার অবস্থান থেকে এক একটা বুলেট হয়ে বের হবে ।
.
অর্থনীতিবিদ্, প্রযুক্তিবিদ্, শিক্ষাবিদ্ থেকে শুরু করে সবাই যদি রাজনীতিবিদ্ হয়ে যায় তাহলে স্বপ্নগুলো কেবলি স্বপ্ন থেকে যাবে বলে মনে হয় ।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×