somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে জীবন তোমার একার না

১২ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'জিরো' নাম দিয়ে শুরু করা একটি ব্যান্ড পরবর্তিতে 'লিংকিং পার্ক' নামে পৃথিবীর রক ব্যান্ডের ইতিহাস পাল্টে দিয়েছিলো,
.
২০০০ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম 'হাইব্রিড থিওরি' পরের বছরে পৃথিবীতে সবচেয়ে বেশী বিক্রী হওয়া অ্যালবামের নাম ।
.
দু দুইবার গ্র্যামি এ্যাওয়ার্ড জিতে নেওয়া এই ব্যান্ডের লীড্ ভোকাল চেস্টার বেনিংটন ২০১৭ সালে আত্মহত্যার পর জীবনের হিসেব নিকেশ অনেক পাল্টে গেছে,
.
২০০৮ সালে তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন তার বাল্য জীবনের কষ্ট সে এখনো ভুলতে পারছেন না যখন থেকে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছিলো ।
.
কষ্টগুলো তাকে তরুণ বয়স থেকে একজন মাদকসেবী হিসেবে গড়ে তুলেছিলো,
.
চেস্টার বেনিংটন তার ব্যান্ডদলকে অনুপ্রেরণা দিতেন এই বলে যে 'আমি যখন ১৯৯৯ সালে লস এঞ্জেলসে এসেছি এবং জিরো ব্যান্ডের সাথে কাজ শুরু করছিলাম তখন আমার গাড়ির দুটো লাইট নষ্ট হয়ে গিয়েছিলো, টাকার অভাবে মেরামত করতে পারিনি তাই আমার গাড়ি ঘন্টায় ৩৫ মাইলের কম বেগে চলতো'
.
দারুণভাবে অনুপ্রেরণা দিতে পারা সে মানুষটাও কষ্ট ভুলতে পারতেন না! পারেননি ।
.
পৃথিবীর যাবতীয় খ্যাতি, মর্যাদা, টাকা, উন্মাদনা সব পেয়েও তার মনে হয়েছে, না না না, আমাদের সব থাকলেও প্রিয় মানুষদের অবহেলা কিংবা পাশে না থাকা সহ্য করার ক্ষমতা নেই ।
.
যার মোটিবেশনে, পৃথিবীর সেরা ব্যান্ড দল সৃষ্টি হয়েছিলো, সে ও একদিন নিঃশেষ হওয়ার সিন্ধান্ত নিয়ে নিলো,
.
তার মাত্র দুই মাস আগে,
.
চেস্টারের প্রিয় বন্ধু, যুক্তরাষ্ট্রের সাউন্ডগার্ডেন ও অডিওস্লেভ ব্যান্ডের জনপ্রিয় গায়ক ক্রিস কর্নেল আত্মহত্যা করেছিলেন ।
.
প্রিয় বন্ধুর অকালে চলে যাওয়া সে কখনো মেনে নিতে পারেনি! প্রচুর ভেঙ্গে পড়েছিলো,
.
বন্ধুর উদ্দশ্যে লিখেছিলেন 'তুমি যে আমাকে কতভাবে অনুপ্রাণিত করছো তা আর বলা হবে না কখনো আর ।'
.
আরো লিখেছিলেন 'তোমাকে ছাড়া এই গ্রহ আমি কল্পনায় আঁকতে পারছি না' আসলে প্রিয় মানুষগুলো এমনি,
.
দুমাস পরে, চেস্টারও বিদায় নিলেন! এমন মৃত্যু কাম্য ছিলো না কিন্তু প্রিয় মানুষগুলো ছাড়া এমন বেঁচে থাকাটাও তো বড্ড কষ্টের, বেদনার ।
.
শুনো ভাই, তুমি যখন আত্মহত্যার সিন্ধান্ত নাও তখন একটু ভেবে দেখো তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারবে না এমন মানুষও পৃথিবীতে বেঁচে আছে,
.
নিজে চলে গিয়ে তাদের মেরে ফেলার মতো এতো স্বার্থপর কাজ কখনো করোনা ।
.
এ জীবন শুধু তোমার একার না!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×