somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অটোমেটিক পাল্টে যাচ্ছি

২০ শে মে, ২০২৩ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় আমি লইট্টা মাছ খেতাম না, আমার কাছে এটা ঘন সর্দির মতো মনে হতো পরে যখন এট্টু বড় হলাম বুঝতে পারলাম ঐ টা ও দেখতে এমন, এগুলো জাস্ট মনের শক্ ৷
.
আমার লতি বরবটি খেতে ইচ্ছে হতো না কারণ বিজ্ঞান বইয়ে আঁকা নাড়িভুঁড়ির মতো দেখতে ছিলো,
.
স্কুলের বন্ধু অবশ্য নুডুলস্ খেতো না কারণ সেগুলো নাকি দেখতে কেঁচোর মতো যদিও আমি তার চিরতরে খাওয়া বন্ধ করতে বলেছিলাম, আসলে এগুলো ফিতা কৃমির মতো....!
.
এক লোক ডায়রিয়ার মতো দেখতে তাই ডাল খায় না, তাকে জিজ্ঞেস করলাম জিলাপি খান কি না? সে বললো খায় ৷
.
সর্বদা পুরুষবিদ্বেষী এক আপুকে একবার ইনবক্স করেই ফেললাম, আইসক্রিম, কলা তো ঠিকি খান্?
.
মাশরুম যেটা দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো, সেটাও নাকি অনেক উপাদেয় ৷ ইন্টারনেট গেটে যতবার মাশরুমের নাম শুনেছি ততবার নিজের দিকে তাকালে খুব গর্বিত মনে হতো,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে দুষ্ট প্রিয় বন্ধু ছিলো, ফজলুল করিম! সে আমার আগে বিয়ে করেছে, বিয়ে করিনি বলে আমার উপর তার অনেক রাগ, সেদিন একটা পাঁচ টাকার সিঙ্গারা এগিয়ে দিয়ে বললো, এটা হলেও খা, খেয়ে দূর হ্!
.
সব সময় দরজা বন্ধ করে থাকা বন্ধুটি একদিন বললো, জীবন এসএমসির ওরস্যালাইন হয়ে গেছে ৷
.
আসলে জীবন অনেক সুন্দর দিল্লীকা লাড্ডুর মতো, খেলেও মজা, নে খেয়েও...!
.
এক সময় বিয়ের পর তো শেয়ার দিবি না, দিবো বলে কত বার সিগারেট হাকিয়ে টান মেরেছি,
.
লাল টমেটো, ডাব, গাজর, বেগুন আমার কাছে এখনো দুষ্ট প্রকৃতির খাবার, ভালো ছেলে বলে খেতে দ্বিধা হয় ৷
.
'বল্ আলু, জাইল্লা তোর খালু'র ভয়ে মাকে বলতাম গোল গোল এটা দাও, কখনো ভাবিনি খালু তো একটা প্রাইভেট চাকরি আরেকটা মাষ্টারি করে,
.
একসময় পথের বাঁকে রেখে আসা সুন্দরীকে 'ভালোবাসা হবে' বলতে গিয়ে কন্ঠরোধ হয়ে যাওয়ায় বলেছি, ভালোবা'চা' হবে, সে উত্তর দিলো, না ক'ফি, ফি বলতে তখন কেবলি বেতন ভাতা বুঝতাম..!
.
তোমরা যে আজকে কথায় কথায় সেন্টি খাও সেটা আমাদের কাছে ছিলো, 'সেন্টার ফ্রেশ' কিংবা নতুন উদ্যেম ৷
.
জীবন কত অদ্ভুত, লিজাকে না পাওয়ায় অপু কখনো আর ক'লিজা খায়নি!
.
খোঁজ করলে সিনিয়র আপার উপর ক্রাশ খেয়ে মুরগীর পা খাওয়া বাদ দেওয়া মানুষও পাওয়া যাবে ৷
.
লাল পানি বলতে রুহ অফজা মনে করা মানুষ আমি, কেউ কিছু মনে করবেন না প্লিজ,
.
শিমের বিচি আমার কাছে কেবলি উপাদেয় খাদ্য,
.
নানী বলে, ডালিম পাকিলে ফাটিয়া যায়, এভাবে পাকা ডালিম চিনতে হয়, এগুলো হেব্বী শিক্ষা আমার জীবনের পাথেয় ৷
.
অনেক মানুষ কেনো মূলা খায়না তারও একটা জরিপ করা দরকার,
.
জীবনের প্রথম শ্যুটকির গন্ধে বমি আসার পরও সেটা আজ আমার প্রিয় খাবার, একবার ভালো না লাগলে যে সারা জীবন ভালো লাগবে না, জীবন কিন্তু এমন না ৷ খোদার কসম এমন কখনো না!
.
আমার এখন অদ্ভুতভাবে ডার্ক কালারের চকলেট এবং শ্যামলা মেয়ে দুটোই ভালো লাগে ৷
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×