somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'আমার গাঁজাটি বন্ধু মারুফ'

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিড়ি খাওয়াটা তার কাছে শিখেছি ৷ হুট করে কলেজে উঠে দেখলাম সে গাঁজা খাচ্ছে ৷ দুই মাসে, গাঁজা টানতে টানতে ঠোঁটগুলোর রং কয়লাকৃতি হয়ে আছে ৷ ক্লাশে বাথরুমে গিয়েও গাঁজা টানে ৷ পরীক্ষার হলে কলম ধার নিয়েছি সেখান থেকেও গাঁজার গন্ধ ৷ গাঁজার ডিলার মনে হচ্ছে ওকে ৷
.
একদিন ট্রেন ছাড়ার দুই মিনিট বাকী ৷ একসাথে বটতলী যাচ্ছি ৷ সে ব্যাগটা জানালা দিয়ে আমার কাছে দিয়ে বললো দোস্ত সিঁট রাখ ৷ তারপর সিগারেট থেকে অর্ধেক তামাক বের করে তাতে গাঁজা ঢুকিয়ে টানতে গিয়ে ট্রেন সেদিন দুই মিনিট আগে ছেড়ে দিচ্ছে ৷ সে কোন রকম ট্রেনের দরজার হাতল ধরে ঝুলে কেউ না দেখে করে গাঁজার বাকীটা টানছে আর ঝুলছে ৷ ভয় হচ্ছে আমার কখন যে পরে যাবে ৷
.
তার চোখ দেখলে আমার কখনো মনে হয় না সে গাঁজার ডিলার নিয়েছে ৷ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যখন ইহুদিরা বোমা হামলা করেছিলো সে তখন খুব ই প্রতিবাদ করেছিলো শুধু নামের মিলের কারণে ৷
.
আমি জীবনে এমন কাউকে দেখেছি যাকে গাঁজাটি বললে রাগ করে না ৷ বরং গর্ব করে ৷ একবার সে একটা ফেসবুক আইডি খুলে পেলেছে নাম দিয়েছে গাঁজাটি মারুফ ৷ পরে বহুত কষ্ট করে সেটার নাম পাল্টিয়েছি ৷
.
আমার রম্য লেখার ভালোবাসা তার গাঁজা নিয়ে জোকসগুলো থেকে ৷ গাঁজা খেলে নাকি সর্দি হয় না ৷ একদিন বলে, গাঁজা খেয়ে বনের ইঁদুর হাতিকে তিন ঘন্টা বনে ঘুরিয়েছে ৷ মাছ সাপের গর্তে ঢুকে বসেছিলো ৷ গাঁজা খাওয়া লুক নাকি মেয়েদের ইনোসেন্ট লাগে ৷
.
আমি যখন প্রথম প্রেমে পড়ি তখন সে আমাকে বলেছিলো তুই মেয়ে চিনবি না ৷ ওদের ক্লিয়ারলি বুঝতে হলে তোকে গাঁজা খেতে হবে ৷ এখনো মনে আছে সে একদিন পট্টি কষা হওয়ায় ইসুবগুল না কিনে গাঁজা কিনে ফিরছে ৷ অন্যদিন খুব টেনশনে আছে ৷ গাঁজা ধরালো ৷ আরেকদিন খুব আনন্দে আছে তা ও গাঁজা জ্বালালো ৷ অকারণে দুই হাতে তালু ঘষতো ৷
.
পরে তার সাথে মিশতে আমার পরিবার থেকে আমাকে নিষেধ করা হয় ৷ কয়েকজন বন্ধু আমাকে বললো, ওর সাথে চললে আমাদের সাথে মিশবি না ৷ নব্য প্রমিকা থ্রেট ই দিলো ৷ কিন্তু আমি তো জানি সে কতটা ভালো বন্ধু ৷ একদিন তাকে গিয়ে বললাম, তুই গাঁজা ছাড়বি না আমার বন্ধুত্ব? সে বললো, গাঁজা খেয়ে প্রশ্নটি করতে পারবি/ আমি তাঁকিয়ে আছি ৷ সে গাঁজা বানাচ্ছে ৷
.
এগুলো নিয়ে তারসাথে আমার খুব কথা কাটাকাটি হয়েছিলো ৷ একদিন সে আমার হাতে বেনসন্ দিয়ে বলে, হাফ্ লেডিস্ ৷ শুন দোস্ত, পুরুষরা গাঁজা খায়, সিগারেট না! মাথা টং করে উঠলো ৷ তার কলার ধরলাম ৷ সে আমার হাতে জ্বলন্ত গাঁজা লাগিয়ে টিপে দিলো ৷ একটা দস্তাদস্তির পর তাকে গাঁজাটি গালি দিয়ে চলে আসলাম ৷ আর কখনো দেখা হয়নি তেমন ৷ গাঁজাটির সাথে ৷ মাঝখানে কলেজ জীবন শেষ ৷ সে কোথায় যেনো ভর্তি হয়েছে ৷
.
সেদিন তার সাথে দেখা ৷ চেনা যাচ্ছে না ৷ কোনভাবেই ৷ আমাকে কঠিন এক সালাম দিলো ৷ আমি তাকে চেনার জন্য ঠোঁটের দিকে তাকিয়ে মনে হলো সদ্য লিপিস্টিক লাগিয়েছে ৷ সালামের উত্তর নিয়ে বললাম, দোস্ত মারুফ না? কোন কথা না বলে, সে বুকে টেনে নিলো ৷ আতরের গন্ধ ৷ আমি তার বুক শুকতেছি গাঁজার গন্ধ পাবো বলে ৷
.
মজা করে বললাম, দোস্ত গাঁজা খাবো ৷ সে পকেটে হাত দিলো ৷ সত্যি গাঁজা বানানো আছে মনে হয় পকেটে ৷ হাত বের করলো একটা অদ্ভুত দোয়া পাঠের মেশিন ৷ টিপ দিলে সংখ্যা উঠে ৷ বিড়বিড় করে ৷
.
ইয়া বড় দাড়ি ৷ মোলায়েম সুর ৷ আমাকে দুই মিনিট তালিম দিলো, এই দুনিয়া কিচ্ছু না ৷ আমিও ইয়ার্কির সুরে বললাম, গাঁজা ই সব ৷ তারপর আমাকে বললো, নামাজ পড়িস? আমি বললাম, একটু ঝামেলা আছে ৷ বললো, বাসায় গিয়ে পড়ে নিবি ৷ আমি পড়ে আসতেছি ৷ এখানে তিনটা মসজিদ ৷ ডানে অলিখা মসজিদ ৷ হেব্বী আরাম নামায পড়তে ওখানে ৷ এখানে বসে থাক ৷ আসতেছি ৷
.
সে আসলো ৷ গাঁজা না খেয়েও আমার মাথা প্রথম ঘুরতেছে ৷ দ্রুত সিগারেট জ্বালালাম ৷ ও দেখলে মনে হয়, মাইর দিবে ৷ সে নামায পড়ে আসার আগেই শেষ করতে হবে ৷ মনে হচ্ছে আমার পৃথিবী পাল্টে গেছে ৷ মাছগুলো সব সাপের গর্তে ৷ ইঁদুর হাতিকে নিয়ে ঘুরছে ৷ টংয়ের মামুর চোখে ইনোসেন্ট লুক্ ৷ কর্দমাক্ত আকাশ ৷ সুনীল মাঠ ৷ প্রেমিকার থ্রেট ৷ বাবার বকা, মারুফের সাথে একদম মিশবি না ৷ সিগারেট শেষ আমার ৷ এই মামা আরেকটা দাও ৷ এই নেন্ ৷ সিগারেটে পিছনটায় আগুনের ছ্যাঁকা দেন্ ৷ বাদ দেন করোনা ৷ মাস্কটা কানে ঝুলছে ৷
.
আরেকটা সিগারেট মারুফ আসতে আসতে শেষ করতে হবে ৷ টান দিলাম ৷ মনে পড়লো, বন্ধুরা বলছে, মারুফের সাথে মিশলে আমাদের সাথে মিশবি না ৷ তার কলার ধরে টানছি ৷ দস্তাদস্তি ৷ গাঁজাটি ৷ ওয়াক থু গাঁজাটি বলে আমার থুতু ওর মুখে লেপটে আছে ৷ আমি অতীতে দৌড়াচ্ছি ৷
.
এমন সময় মারুফ এলো ৷ সিগারেট আপনি আপনি পরে গেলো ৷ পা দিয়ে পিষে দিলাম ৷ তারপর বললাম, গাড়িতে উঠ্ ৷ কোন কথা বলবি না ৷ বাসায় ঢুকার সময় বাবাকে, আমার বন্ধু মারুফ ৷ খেয়ে বের হলাম ৷ প্রতিবেশী চাচার সাথে দেখা ৷ চাচা আমার বন্ধু মারুফ ৷ ঐ বন্ধুগুলোর আড্ডায় ৷ দোস্ত আমাদের মারুফ ৷ আজ গার্ল ফ্রেন্ডটা নেই তাকেও 'আমার বন্ধু মারুফ' বলতে পারলে কলিজাটা ঠান্ডা হতো ৷ একদম কঠিন ঠান্ডা ৷
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×