somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ক্ষেতে ফসল হয় না

০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ক্ষেত ছিলাম আছি থাকবো,
.
প্রথম প্রাইভেট গাড়িতে উঠার পর লক্ষ্য করলাম গাড়িতে সিঁটকিনি নাই! দরজার পাশে বসে তো আরো মারাত্মক ভুল করছি এখন কেমনে বের হবো এই টেনশনে প্রথম 'জার্নি বাই কার' মাটি হয়ে গেছিলো ।
.
যদি পাশের জনকে বলি ভাই প্রাইভেট কারের দরজা কেমনে খুলে তাহলে তো ইজ্জত ধূলোয় লুটিয়ে যাবে মাইরি!
.
আমি এখনো জানি না কিভাবে প্লেনের সিঁটে বসতে হয় কারণ কখনো বসা হয়নি,
.
পচন্ড গরমে একবার মিটিং রুমে বসে ঘামছিলাম, ওখানে এসি ছিলো কিন্তু আমি জানতাম না এসি কেমনে চালায়! একবার চিন্তা করলাম টিপ একটা দিয়ে দিই আবার ভাবলাম যদি এসি ফুইট্টা যায় ।
.
আমি জানতাম না কিভাবে একটি সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় ।
.
সত্যি জানতাম না বার্গার কেমনে খায় তাই পাউরুটির দুই পার্ট আগে খেয়ে পরে মাংসের টুকরোটি চিবোতে চিবোতে ভাবছিলাম একটু ঝুল পাইলে শুকনা পাউরুটি চিবিয়ে খেতে হতো না! শালার!
.
রুটিকে পাইপ আকৃতি করে ভিতরে মাংস দিলে সেটা কে শর্মা বলে তা আমি মাত্র কিছু দিন আগে আবিষ্কার করলাম ।
.
এখনো টাই বাধতে পারিনা বলে এক গিট্টুর উপরে বছর পার হয়ে যায়!
.
বিশ্বাস করেন ভাই, একদিন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে প্রেমে পড়ার পর দুই লাইন মনের কথা লিখবো বলে পাঁচ পাতা নষ্ট করেও কিছু লিখতে পারিনি ।
.
ইয়েস! আমি ক্ষেত ছিলাম!
.
ইয়েস! আমি ক্ষেত আছি!
.
ইয়েস! আমি ক্ষেত থাকবো!
.
ক্ষেত না থাকলে ফসল ফলবে কেমনে?
.
যে মানুষটা আজকে আপনাকে ক্ষেত বলে নাক সিঁটকায় তা দেখে নিজেকে ছোট ভাবার কিছু নেই কারণ সে জন্ম থেকে সবকিছু শিখে এসেছে ।
.
ভূমিষ্ঠ হওয়ার পর সে নিজের পাছা নিজে পরিষ্কার করেছে তাকে কেউ শিখিয়ে দেয়নি যদি দিতো সে এমন ট্যারা চোখে ভ্রূ কোঁচাকতো না ।
.
আপনি কাঁটা চামচ দিয়ে খেতে পারেন না বলে সে আপনাকে গেয়ো ভূত ভাবছে আপনি তাকে দুটো কাঠি এগিয়ে দিয়ে চাইনিজদের মতো ভাত খেতে বলুন ।
.
কথায় কথায় ক্ষেত বলা কিংবা মুহূর্তে মুহূর্তে ক্ষেত ভাবা মানুষগুলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষেত কারণ তাদের সামান্য কমন সেন্স নেই!
.
আজ আপনি যখন এই লেখাটি পড়ছেন তখন খবর নিয়ে দেখুন আমাদের অনেকের বাবা মা দাদা দাদী নানী চাচীরা অনলাইন ব্যবহার করতে পারেন না ।
.
সিম্পল,
.
তারা অভ্যস্ত না বিষয়গুলোতে অথবা বিষয়গুলো নিয়ে তাদের কেউ এডুকেট্ করে নি!
.
আমি একটি বিষয় পারি কিন্তু আপনি পারেন না বলে আপনি যদি ক্ষেত হয়ে যান আমার কাছে তাহলে আমি সবচেয়ে বড় ক্ষেত ।
.
এমন ক্ষেত যে ক্ষেতে সারাদিন চাষ করলেও ফসল হয় না ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×