somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিশার্ট

১০ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে বউকে বললাম জানো আমি ফেসবুক সেলেব্রেটি হয়ে গেছি ৷ বউ তো অবাক ৷ বলে, আমি ই তো তোমাকে ভালোভাবে চিনলাম না, লোকে কিভাবে চিনলো?
.
সত্যি বলছি ৷ এক লোক পিছন থেকে এসে ঝাঁপটে ধরে বললো, শরীব্বাই না? বললাম, জগতে অনেক শরীফ আছে আমি এ.আর. শরীফ ৷ এ ফর আবদুর, আর ফর রব ৷
.
একটু ভাব আইছে না! টি শার্টটা এতোবার ধৌত করেছি যে যতবার ভাবের ঠ্যালায় কলার উঁচা করি ততবার পরে যাচ্ছে আবারও ৷ নেতিয়ে থাকে ৷
.
কে যেনো তখন ফোন করলো ৷ একটু সরে গিয়ে বললাম, অ্যাপোয়েন্টমেন্টে আছি ৷ প্রচুর আটোগ্রাফ ফটোগ্রাফের রিকুয়েস্ট ৷ জরুরি ভিত্তিতে বিতরণ করা হচ্ছে ৷ মিথ্যা বলি নাই ৷ পাবলিক বাসে ই ছিলাম ৷ যদিও বাসের সিটের হুডির সাদা কাপড়েও আমার অটোগ্রাফ থাকে ৷
.
অটোগ্রাফ দিতে না পারলেও ঠিকি কোম্পানীর কার্টুন বিক্রীর হিসেব লিখছিলাম ৷ হিসেব মিলে গেলে শেষে সাইন দিলাম ৷ কাগজ পেলেই অটোগ্রাফ দিয়ে তা অফিসের ডাস্টবিনের বাক্সে ফেলে দেওয়াও আমার এক প্রকারের নেশা ৷
.
স্বপ্ন আজ বোধহয় সত্যি হয়ে গেছে ৷ জলজ্যান্ত এক মানব পিছন থেকে আমাকে ফলো করেছে ৷ তারপর বললো, ফেসবুক কেমন চলছে? আর কইয়েন না ভাই, সারাদিন অটোগ্রাফ ফটোগ্রাফ দিতে দিতে টাইম করে আর কি তেমন লেখা হয়! এই দেখেন মাথা নিচু করে রাখছি ৷ উঁচা করলে, আরে শরীব্বাইই বলে বুকে ঝাঁপটে ধরে ৷ একটাই তো বুক ৷ কতজনকে আর নেওয়া যায় ৷ সেদিন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে এক্সরে করান ৷ ডাক্তারকে বললাম, এক্সরে করলে সেখানে কেবলি ভক্তদের ভালাবাসা ছাড়া কিছু পাবেন না ৷ বুকটা যেনো ভক্তদের প্রমাণ সাইজ কারখানা ৷
.
তো ভাই কোন লেখাটা সবচেয়ে ভালো লাগছে? সে কিছু বলছে না ৷ নিজেই বললাম, আসলে হয়কি লেখা পড়ে পাঠক ভাষা হারিয়ে ফেললে সেটাই একজন লেখকের স্বার্থকতা ৷
.
অবাক লাগেরে ভাই! বড্ড অবাক লাগে ৷ কেমনে লোকে ফেসবুকের এডিট করা ছবি দেখে এক পলক দেখলে রাস্তায়ও চিনে ফেলে ৷ এখন বুঝি নয়নের চোখ না মনের চোখ ই আসল চোখ ৷
.
ভদ্রলোক চুপ করেই আছে ৷ লেখা কিভাবে তাকে মুগ্ধ করেছে দেখে বিন্দাস লাগছে ৷
.
এ ফর আপেল, বি পর বল্ ৷ কেউ আমারে ধর্ অবস্থা ৷ তবুও প্রশ্ন জাগে মনে ৷ ভাই জীবনে কোন দিন দেখেন নাই, খালি লেখা পড়ে এই আমাকে চিনে ফেলছেন কিভাবে?
.
সে মুখ খুললো, নেতিয়ে যাওয়া কলারটা উঁচা করে ধরে রাখলাম আবারও ৷ ভাব ই আলাদা ৷ তারপর সে আমাকে বললো, ভাই আপনাকে চেনা লাগে?
.
মনে হচ্ছে ধুম্বা চালে ধুম্বা শাল্লে ধুম্ ৷ আসলেই তো আমাকে কি চেনা লাগে? চেনা বামুনের কি পৈতা লাগে!
.
ভাই তারপরও বলেন, খুব্ শুনতে ইচ্ছে করে ৷ বউ এতোবার আই লাভ ইয়ু শুনে তবুও সকাল হলে আবার শুনতে চায় ৷
.
সে আবারও বলা আরম্ভ করলো, বললো, ভাই, 'এক টি-শার্টে আপনার এতো এতো ছবি দেখেছি যে, টি শার্টটার রং উঠে গেলেও পিছন থেকে দেখে ঠিকি চিনেছি এটা আপনি ৷ তবে ভাই আমি আপনার লেখা টেখা কোনদিনও পড়ি নাই ৷'
.
অতপর, টি শার্টি দেখে যে মানুষ চিনে সে সত্যি লিজেন্ড ৷ আমি বরং তাকে মার্কেটিংয়ের খাতা এগিয়ে দিয়ে বললাম, ভাই একটা অটোগ্রাফ হবে?
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

×