somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ কেউ অন্যরকম

০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলনকে স্বপদে রাখতে জাতীয় প্রেসক্লাবের সামনে ০৯ মার্চ'২০ মানবন্ধন করেছিলো সাধারণ মানুষ ৷
.
উনাকে যদি ওএসডি না করে চাকরিচ্যুতও করা হতো তবুও মানুষের যে সম্মান পেয়েছেন তার পুরস্কার কখনো টাকার পদ ক্ষমতার অংকে মূল্যাতীত ৷
.
তার অপরাধ ছিলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে জনবল নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ না রাখা এবং ছয় মাসে চট্টগ্রাম বন্দরে ৪৪ কনসাইনমেন্ট নিষিদ্ধ এমবিএম আটকে দেয়া ৷
.
তারপর রেলে বদলি হয়ে আরেকটি অপরাধ করলেন তা হলো কালো বিড়ালের খোঁজ করা ৷ এবং বছরের পর বছর লসে থাকা একটি প্রতিষ্ঠানকে লাভের মুখ দেখাতে চেষ্টা করা ৷ সাথে টিকেট কালোবাজারি বন্ধের উদ্যোগ ৷
.
এসব অপরাধ করেও তিনি ক্ষান্ত হননি, প্রধানমন্ত্রীর প্রতি একটি বার্তা দিয়েছিলেন তাকে দশ জন অফিসার বেছে নেওয়ার সুযোগ দিয়ে বিশেষ একটি ক্ষমতা দিতে যাতে ছিলো কয়েক মাসে দেশ দূর্নীতিমুক্ত করার চ্যালেঞ্জ ৷
.
এতো এতো অপরাধ করেছেন উনি ৷ তার আরো অপরাধ আছে যেমন যশোরের মণিরামপুরে বাবার বয়সী মানুষদের কান ধরে উঠ বস করানো এসিল্যান্ড সাইয়েমা হাসান প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'আমরা পারিনি তাদের আদব-কায়দা শেখাতে ৷'
.
স্যারের যৌক্তিক কমেন্ট ডিলিট করায় ইভ্যালি বিষয়ে গ্রাহকদের সতর্ক করে বলেছিলেন, 'আমার কমেন্টের ধাক্কা সামলাতে না পারলে অন্য ধাক্কা সামলানো যে কঠিন। তবুও শুভকামনা ৷'
.
বিকাশের নিরাপত্তার দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তিনি আরো অপরাধ করেছিলেন ৷ তার অপরাধের সীমা নেই তাই তিনি হয়েছেন সীমালঙ্ঘনকারী!
.
তার প্রচেষ্টার কারণেই বিকাশ তাদের নিরাপত্তায় ব্যাপক পরবর্তন এনেছে। এর ফলে প্রতারকদের আর অ্যাকাউন্ট থেকে টাকা চুরির তেমন সুযোগ থাকছে না ৷
.
১৩০ বছর ধরে রেলের কর্মচারীদের বেতন যেতো বস্তায় করে ট্রেনে, তা থেকেও চলতো দূর্নীতি ৷ ৫০০/১০০০ টাকা ঘুষ দিয়ে বেতন নিতে হতো ৷ তা ও তিনি ডিজিটেল করলেন এটাও হয়তো তার অপরাধ ৷
.
নিজের অজান্তে অসংখ্য ভ্যালু এডেড সার্ভিস চালু করে দিয়ে প্রতিনিয়ত গ্রাহকদের টাকা কেটে নেয়ার অন্যায়ের প্রতিবাদে বাংলালিংকের একজন গ্রাহক হিসেবে কোম্পানিটির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে অভিযোগ দাখিল করেছিলেন, এই সেই প্রতিবাদী মানুষটি, না জানি আরো কত অপরাধ করেছে!
.
তার কাছ থেকে শুনেছিলাম পেট খারাপ মহামারির মতো ছড়িয়ে পরলে ১৯৯৫ সালে কোরিয়া নিরাপদ খাদ্যে এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে যার ফলস্বরূপ বর্তমানে পুরো বিশ্বে খাদ্যমানে প্রায় শীর্ষে অবস্থান করছে দেশটি ৷ ফিরে এসে লক্ষ্য করেছিলেন দুই কেজি ওজনও বেড়ে গেছে সাথে অন্যরকম শারীরিক সুস্থতা ৷
.
জানি গল্পগুলো আমাদের দেশে এসে ওএসডি হয়ে গেছে ৷ যাচ্ছে ৷ যাবে ৷ অনেক অপরাধের এক একটা গল্প ৷ তবুও মাথার ক্যাপটা খুলে একটা স্যালুট দিলাম ৷ মাঝে মাঝে পরাজয়েরও জয় হয় ৷ ওরা আপনাকে ওএসডি করে জিতে গিয়ে হেরে গিয়েছে স্যার ৷ আপনি কখনো হারেননি হয়তো শিখেছেন বলে এভাবে বারে বারে এগিয়ে যেতে পেরেছেন ৷
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×