somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়েতে ডিম না দেওয়ায় দুই পক্ষে সংঘর্ষ

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুরগীর ডিম পারার কষ্ট এখন ডিমের দাম শুনলে যে দুঃখ লাগে তার সমানুপাতিক ।
.
বাঙ্গালীর ইতিহাসের সবচেয়ে বড় ধাঁধা হলো, ডিম আগে না মুরগী আগে? তার সমাধান হতে চলছে কারণ দামে ডিম তরতর করে এগিয়ে যাচ্ছে ।
.
বহুদিন পর কেডিএস এক্সেসোরিজের পাশের হোটেলে খেতে বসেছিলাম । স্বভাব-বশত বললাম, মামা ডিম দেন । দোকানী বললো, ডিমের দামে এক পিছ্ মুরগী পাবেন । আজ মুরগী খান্ । সারাজীবনতো ডিমই খেলেন ।
.
অফিস থেকে বউকে রান্না বিষয়ক প্রশ্ন করলে বলে, আজ আস্ত একটা মুরগী রান্না করেছি । রাতে খেতে বসলে দেখি ওটা আসলে আস্ত একটা ডিম । এখন উল্টো আমি ফোন করে বলি, ‘আজ রাতে আস্ত একটা ডিম দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে ।’
.
বউ ওদিক থেকে ইয়ার্কির সুরে বলছে, ‘আজ সত্যি হাজার হাজার মাছ রান্না করেছি ।’ চিন্তায় পরে গেলাম! আমিতো মলা ডেলা কিংবা ছোট মাছ বাজার করেছি বলে মনে হয় না । পরে খেতে বসে দেখলাম, ওটা আসলে রুই মাছের ডিম ।
.
চুপি চুপি বউকে বললাম, আমরা যে ডিমের বদলে রুই মাছের ডিম খাচ্ছি সেটা আবার কাউকে বলে দিও না । কর্তৃপক্ষ শুনলে হয়তো মাছের ডিমের দাম কয়েকগুণ বেড়ে যাবে ।
.
ঘটনা আসলে সেটা না । এক বন্ধু এখনো বিয়ে ই করেনি । আজ হঠাৎ ফোন দিয়ে বললো, ‘দোস্ত ব্যাচেলর আইটেম হিসেবে সুপরিচিত ডিমের যে দাম আমি চিন্তা করছি আর ব্যাচলরই থাকমু না । আমার জন্য একটা মেয়ে দেখ্ ।’

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×