somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও বাপের বাড়ি ফিরে আসলাম

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন হলো বউ বাপের বাড়ি চলে যাবে বলে হুমকি দিচ্ছে ৷ সেদিন রাগের ঠেলায় এক প্রকার ব্যাগ গুছিয়ে চেইন ধরে এতো জোরে টান দিয়েছে যে আরেক হাতের আঙ্গুল এক প্রকার চেইনে আটকিয়ে থেতলে যাওয়ার মতো অবস্থা ৷
.
এমন অবস্থা দেখে বউয়ের চেয়ে ছোট বেলার কোন এক আটকে যাওয়ার স্মৃতি মনে পরে গেলে আমি আরো ব্যথা পেলাম ৷ মনে মনে লুঙ্গি একমাত্র নিরাপদ পোশাক ভেবে বাঙ্গালী হিসেবেও গর্ববোধ করতে লাগলাম ৷
.
বিয়ের কিছুদিন পর নতুন বউ হঠাৎ একদিন কি মনে করে প্রথমবার যেদিন বললো, বাপের বাড়ি চলে যাচ্ছি ৷ সেদিন হতভম্ব আমার মনে হলো হলো, বিয়ে করে আমিও মনে হয় কোন জায়গায় আটকে গেছি কারণ বউয়ের তো যাওয়ার যায়গা আছে আমার তা ও নেই ৷
.
কিছুদিন আগে কোথায় যেনো একটা কৌতুক পড়েছিলাম, বউ রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে এমন সময় বিপত্তি দেখা গেলো সন্তানদের নিয়ে ৷ ওরা কোথায় যাবে? তখন বউ বললো, কেনো ওরা তাদের বাপের বাড়িতে থাকবে ৷
.
ছেলেরা বাপের বাড়ি থাকে বিধায় তাদের যাওয়ার মতো করে বাপের বাড়ি নেই ৷ বেপারটা সত্যি বেদনাদায়ক এবং সাথে তীব্র নিন্দা জ্ঞাপন করছি ৷
.
তবুও সেই বার যখন বউ বাপের বাড়ি যাওয়ার হুমকি দিয়েছিলো তখন কদম আলীর ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলো ৷ সে ট্যুরিস্ট ব্যাগটি গুছিয়ে বললো, আমি আজ সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাচ্ছি ৷ বউ ইয়ার্কি করে বললো, তোমার আবার বাপের বাড়ি যাওয়ার জায়গা আছে নাকি!
.
তবুও কদম আলী বের হয়ে গেলো ৷ বউ চিন্তায় পরে গেলো ৷ হঠাৎ করে ইউরেকা বলে চিৎকার করে উঠলো ৷ তার মনে হলো, সে তো শ্বশুর বাবাকে বাবা ই ডাকে ৷ সেই দিক থেকে হয়তো চিন্তা করে বলেছে, বাপের বাড়ি যাবে ৷
.
মাকে ফোন করে জানালো জামাই ববাজি ও বাড়িতে গেলে তাকে জানাতে ৷ সে নাকি বাপের বাড়ি যাবে ৷ সন্ধ্যায় মা ফোন করলো, কই সে তো আসেনি ৷ মিসেস্ এইবার সত্যি টেনশনে পরে গেলেন ৷
.
রাত গভীর হয় ৷ হাব্বী আর আসে না ৷ বাবার বাড়ির কথা বলে 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলায়' চলে গেলো নাকি ৷
.
রাত আরো গভীর হলে দরজায় টুকটাক শব্দ শুনা গেলো ৷ ভিতর থেকে আওয়াজ এলো, কে? কদম আলী ফিরে এসেছে ৷ তা বুঝতে পেরেও বিবি না বুঝার ভান করে বললো, 'আপনি কে এবং কোথায় এসেছেন?' তখন স্বামী বললো, 'দরজা খোলো, আমি গাট্টি গোট্টা গুছিয়ে আমার বাপের বাড়ি চলে এসেছি ৷'
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×