somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে ইসরাইলি পণ্য কি কি?

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বউ ফিলিস্তিনের ক্ষত বিক্ষত এক শিশুকে দেখিয়ে বললো, এটা দেখতে আমাদের ইশারাতের মতো! ইসরাইল কেমনে পারলো এদের উপর বোমা নিক্ষেপ করতে?
.
একটু পর সে আরেকটা শিশুর ভিডিও দেখাতে দেখাতে বললো, মরার আগে শিশুটি কেমন যেনো কাঁপতেছে । ওর বয়স আমাদের ইশারাতের মতো ।
.
পরের ভিডিওতে বাপ মা হারিয়ে দুই শিশু কান্না করতেছিলো । একজনের দিকে তাঁকিয়ে সে আবারো বলতে লাগলো, এই শিশুর চোখ দেখতে আমাদের ইশারাতের মতো ।
.
সদ্য বোমার আঘাতে জর্জরিত একটি শিশু অবাক করে দিয়ে কান্না করতে করতে হাঁটতেছে । বউ বললো, অবিকল ইশারাতের মতো! আমিও তাকিয়ে দেখলাম, আসলেই তো! হঠাৎ মনে হলো, ‘আমার মেয়কে সত্যি সত্যি বোমা মেরেছে । বোমার স্প্রিন্টারে সে ক্ষত বিক্ষত হয়ে আছে ।’
.
হঠাৎ কল্পনায় কিবোর্ড রেখে আমি অস্ত্র চালনা শিখতে শুরু করলাম । যুদ্ধ করতে লাগলাম ।
.
শেষমেষ মোবাইলের টুং টাং শব্দে যুদ্ধ শেষ হয়ে গেলো । ফোন রিসিভ করার পর বউ বললো, লাক্স নিয়ে আসতে! সাথে একটা ফেরার এন্ড লাভলী । আবার ফোন করে মনে করিয়ে দিলো ক্লোজআপ শেষ । আর কাল ছুটি আমেজে বিরিয়ানী রান্না চলছে । অবশ্যই যেনো মনে করে কোকাকোলা নিয়ে আসতে ।
.
পরের দিন কাপড় ধৌত করার জন্য হুইল নিয়ে আসলাম । বগল তলের গন্ধের জন্য এক্সকে নিয়ে আসলাম স্রে করার জন্য ।
.
লাক্স দিয়ে গোসল করার সময় চুলে লাগালাম সানসিল্ক । অতপর স্নান শেষে ঠোঁটে লাগালাম ভ্যাসলিন । আর গায়ে মাখলাম পন্ডস । গোসলের পর তাজা চা পাতা দিয়ে এক কাপ গরম চা তার সাথে অল্প করে নেসলে কফি না মেশালে যেনো সন্ধ্যা জমেই না!
.
পরের দিন বাটা জুতো চকচক করে পালিশ করে গার্নিয়ার ম্যান মুখে মেখে অফিস গেলাম । ফেরার পথে বউ ফোন করে বললো, তার খুব খারাপ লাগছে । হাজার শিশুর ভিডিওগুলো সারাক্ষণ তাকে মন খারাপ করিয়ে রেখেছে । মন ভালো করার জন্য কিটক্যাট লাগবে ।
.
কিনে বাসায় ফেরার সময় বন্ধু রিয়াজ একটা ইসরাইলের পণ্য বর্জন করার জন্য একটা ছবি দিলো । মিলিয়ে দেখলাম উপরের সব পণ্য দুই দিনে আমিও কিনেছে । হয়তো সেগুলোর লাভ দিয়ে এতোক্ষণে তারা একডজন বুলেট কিনে ফিলিস্তিনের নতুন কোন শিশুর বুক ফুটো করে দিয়েছে । তার জন্য আমি দায়ী ।

ফেসবুকে ঢুকলাম । কেউ বলছে এগুলোর সব ইসরাইলি পণ্য না । পক্ষে বিপক্ষে একটা পোস্টে তুমুল গাল মন্দ চলছে । আমি গুগুল সার্চ করে দেখলাম, প্যানথার অন্তত দেশীয় কিনেছি । নিজেকে আসল পুরুষ মনে হলো । একটু পর খুঁজতে খুঁজতে একজনের একটা কমেন্ট চোখে পড়লো, কনডম বানানোর উপাদান পলিআরথিন, পলিইসোথ্রিন বা ল্যাম্ব ইনসেসটাইন নাকি ইসরাইল থেকে আসে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×