somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতিয়ার যখন কলম…

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে অনেকে ফোন করে বলতো, ভাই সেইভে থাইকেন । এখনো বলে, ভাই সেইভে থাকবা । কারণ একটাই, আমার পোস্ট নাকি সবার বিপক্ষে যায় । মানুষ আমাকে মনে করে আমি কখনো বিএনপি, শিবির, জামাত, বাম ধারা কিংবা আওয়ামী লীগও মনে করে কেউ কেউ ।

প্রথমত, আমার বয়সী দুটো বন্ধু কয়েক বছরের মধ্যে মারা গেছে । তারা একজন স্ট্রোকে আরেকজন ব্রেইন টিউমারে । আমি তো বেঁচে আছি । ধরে নিলাম, আমিও তাদের মতো মরতে পারতাম । কিন্তু মারা যাওয়ার সময় আপসোস হতো, দুটো হক কথা বলে অন্তত মরতে পারলে জীবন স্বার্থক হতো ।

দ্বিতীয়ত, জীবন আল্লাহর হাতে । আল্লাহ যদি চায়, অন্যকে তাক করা বুলেটের আঘাতে আপনি শেষ হয়ে যেতে পারেন । অথচ সে বেঁচে যাবে ।

তৃতীয়ত, সম্মান দেওয়ার মালিক আল্লাহ । উনি অপমানিত করলে আমার আপনার অবস্থান একদিন সালমান এফ রহমানের মতো হয়ে যেতে পারে ।

চতুর্থত, আমার বাবা প্রায় সময় বলতো, শরীফ তুই কি উল্টা পাল্টা পোস্ট করোস? আমাকে অমুক সমুক তমুক ফোন করে বলতেছে, পোস্ট ডিলিট করতে!
অথচ আমার পোস্টগুলো ছিলো তথ্যবহুল । ভোট দিতে পারিনি এটা নিয়ে পর্যন্ত পোস্ট দিতে পারতাম না । আজ আমার বাবা নেই । সুতরাং, পৃথিবীতে কেউ চিরদিন বাঁচবে না । বাবা যদি জানতেন, হুট করে মারা যাবেন সবার আগে অন্যায়ের বিরুদ্ধে তিনি সবার আগে ভয়মুক্ত হয়ে সোচ্চার হতেন ।

পঞ্চমতো, আজ যারা আন্দোলনে সফল তারাও যদি স্বৈরাচার শুরু করে সবার আগে আমাদের নির্ঘুম পোস্টগুলো বাংলাদেশে বুলেটের মতো ছড়িয়ে যাবে ।

ষষ্ঠ, ২০১৫ তে আমাকে যখন এরেস্ট করা হয় সেই কেন্দ্রীয় ছাত্রলীগের ছেলেটিও বছর কয়েক আগে তাদের হাতে খুন হয়েছে । রাখে আল্লাহ মারে কে! আমার চোখে এখনো ভাসে, পুলিশের পিছনে সে দাঁড়িয়ে ইশারা দিচ্ছে । কিন্তু তার অন্যায়ভাবে মৃত্যুতে আমিও প্রতিবাদ করেছিলাম যতটুকু মনে পড়ে ।

সপ্তম, যেদিন থেকে কলম ধরেছি সেদিন থেকে হুমকি ধমকি জীবনের সাথে মিশে গেছে । শেখ হাসিনা পালানোর আগের দিনও আমাকে দেখে নিবে মর্মে হুমকি যারা দিয়েছিলো, তাদের নাম পরিচিয় আমার হাতে এসে গেছিলো । কয়েকজন বললো, চলেন মেরে আসি । বললাম, ‘এখন দেশ সংস্কারের সময়, প্রতিশোধ নেওয়ার সময় না ।’

যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবিলা করার আহবানে, আমার হাতে শুধু কলম ছিলো । আপাতত ওটা নিয়ে এগুতে হবে ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×