somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের ড্রেস

২০ শে মার্চ, ২০২৫ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন কেনাকাটার করে বউ বড্ড খুশি! বেচারা স্বামী প্রায় পুরো মাসের বেতন খরচ করে আনমনা হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে দেখে, বউ ও গেলো তার সাথে একটু আড্ডা দিতে। হাজবেন্ড নির্বাক! কিছুক্ষণপর বউ বললো, আকাশের চাঁদটা দেখো বড্ড সুন্দর। স্বামী বললো, এটা এই মাসে কিনে না দিলে হয় না?
.
কিছু বউ আছে এমন যারা স্বামীর আর্থিক অবস্থার দিকে খেয়াল না রেখে নিজের চাহিদা পূরণে ব্যস্ত থাকে
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে হাটহাজারীতে, এক ব্যবসায়ীর কাছে এক প্রবাসীর বউ গিয়ে জিজ্ঞেস করলো, ভাই একটা ভালো শাড়ি দেখান। দোকানদার সাতশ টাকা পাইকারী দামের একটা ভালো শাড়ি দেখালো এবং দাম বললো এক হাজার টাকা। মহিলা বললো, আরেকটু বেশী দামের নেই? এবার দোকানদার তিনশ টাকার চটকদার একটি শাড়ি দেখিয়ে বললো, এটা নেন। দামী! এক দাম তিন হাজার টাকা। মহিলা বললো, দুই হাজার দিবেন? দোকানদার বললো একটু কম হয়ে যায়। আচ্ছা নেন। শুধু আপনার জন্য আড়াই হাজার টাকা! সবার কাছে তিন হাজার বিক্রী করি।
.
কিছু বউ আছে এমন যারা প্রবাসে অথবা দেশে স্বামীদের কষ্টার্জিত অর্থ এভাবে জলে ফেলে দিয়ে আসে,
.
তো একবার ওয়ালটন কোম্পানি যাদের যাদের সামসাং ফ্রিজ আছে তাদের ফ্রি লাঞ্চের দাওয়াত দিলো। দুপুরের খাওয়ার সময় দেখা গেলো তরকারী একটু টক্ টক্! অতিথিরা তো ক্ষেপে গেলো এমন সময় মাইকে এনাউন্স আসলো, খাবারগুলো আপনাদের খুশি করার জন্য আমরা গতকাল দামী সামসাং ফ্রিজে রেখেছিলাম কিন্তু আমরা জানতাম না ওদের ফ্রিজের মান আমাদের চেয়ে খারাপ! আপনারা বরং আমাদের ফ্রিজে রাখা কিছু খাবার আছে ওগুলো খেয়ে দেখুন কতটা চমৎকার!
.
কিছু বউ আছে এমন যারা এভাবে প্রতারিত হতে থাকে।
.
টেরিবাজারের এক দোকানি একবার বলেছিলো, শরীফ ভাই! মেয়েরা হলো কাউয়া চালাক! নিজেদের চালাকিতে নিজেরা ধরা খায়।
.
যেমন ধরুণ না সেদিন এক মেয়েকে একটা ড্রেস দেখিয়ে বললাম, এটা আপনাকে ভালো মানাবে! সে বললো, দিস ড্রেস ইজ টু মাচ খ্যাত। তারপর বললাম, এটা ইন্ডিয়ান আপ কামিং সিরিয়ালের প্রমো ড্রেস! সে বললো, রিয়েলি! আমাকে দুই পিচ দেন তো।
.
সব কথার শেষ কথা, সামনে ঈদের কেনাকাটা করতে গুণগত মান দেখে জিনিস কিনুন কিন্তু বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে নয়।

এখন দেখার বিষয় ছবির মেয়েটি সারা রমজান ধরে ঘুরে কচু ড্রেস কিনে নিয়ে আসে নাকি!

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৫ রাত ৮:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×