somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ঈদে গান শুনাবেন না প্রিয় প্রখ্যাত গুণী শিল্পী মাহফুজুর রহমান

২৫ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার ঈদে গান শুনবেন না এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। খবরটা শুনার পর মনে হলো ঈদটা ই মাটি হয়ে যাবে।
.
আসলে বাঙ্গালী দাঁত থাকতে স্যারের মর্যাদা বুঝে না ৷
.
তবুও শিল্পী মাহফুজুর রহমান আমি তোমাদেরই গান শোনাবো তোমাদেরই মন ভরাবো শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রবো শিল্পী আমি...! জাত শিল্পীরা এমনি ৷
.
একজন সব্যসাচী, স্বভাবজাত শিল্পী, শিল্পের অনুরাগী এমন মানুষ আসলে হাজার বছরে তেমন একটা খুব বেশী দেখা যায় না,
.
এদিকে তোমরা ভাবো জেমসের মতো চিল্লাইলে গান, আমরা ভাবি, মাহফুজুর রহমান স্যার, আপনি গেয়ে যান্ ৷
.
সত্যি বলতে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম স্যারের গান, সেদিন থেকে মাহফুজুর রহমান ই জীবন, স্যার ই আমার প্রাণ, আমার মায়ের আদেশ স্যারের মতো গাইতে হবে গান...!
.
প্রতিভার কদর নেই বাংলাদেশে, ইন্ডিয়াতে জন্মালে মাহফুজুর রহমান স্যার আজকে এআর রহমান হতে পারতো, বাংলাদেশে জন্মে কেবলি ট্রল হয়েছে ৷
.
বলতেই হয়, যে দেশে গুনীর কদর নেই সেই দেশে শিল্পী মাহফুজুর রহমান স্যার জন্মাতে পারেন না, তবুও ভাগ্য আর আশীর্বাদে জন্মেছিলো ৷
.
সিরিয়াসলি বলছি, মাহফুজুর রহমানের গান যারা লাইক করে না আসলে তারা জেলাস্ নয়তো সুর তাল লয় বুঝে না ৷ আবারো সত্যি বলতে স্যার, এ আর রহমান লেভেলের একজন শিল্পী ৷
.
মাহফুজুর রহমানের গান শুনে যার ভালো লাগেনি সে কখনো প্রকৃত প্রেমে পরেনি কিংবা কোন ললনা তার হৃদয় ভেঙ্গে চুরমার করে যায়নি তাই তার আবেগ উতলে উঠে না...! স্যারের গানে আমি বুক ফাঁটা আর্তনাদ দেখেছি..!
.
প্রতি ঈদে রাত দশটায় মাহফুজুর রহমান স্যার আসতেন, হাত নাড়েন, গান গেয়ে, বরাবরের মতো হৃদয় জয় করে সাথে করে নিয়ে যাচ্ছেন, যাবেন, গিয়েছিলেন ৷
.
যদি কোনদিন গানের পাখি, কোকিল কন্ঠী, সুরের সাধক স্যার অভিমানে গান বন্ধ করে দেন্, সেদিন তোমরা বুঝবে, কি হারিয়েছি আমরা ৷ আজ মনে হয় সেই দিন।
.
চিরদিনই স্যার যে আমার, যুগে যুগে স্যার আমাদেরই || আমরা আছি, সেই যে তোমার, তুমি আছো সেই আমাদের ই। সঙ্গী, সঙ্গী, আমরা তোমার অমর সঙ্গী।

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×