somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সেনা, তোমারা পথ হারিও না

২৬ শে মার্চ, ২০২৫ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেনাবাহিনীতে ২৬ বছর বছর চাকরি করার পর অবসরে গিয়ে নয় লক্ষ টাকা দিয়ে একটি টেম্পু কিনে চট্টগ্রাম ষোল শহর দুই নম্বর গেইট থেকে অক্সিজেন রোডে সেই লোকাল গাড়ি নিজে চালিয়ে কিছু পয়সা উপার্জন করছে জৈনক অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
.
আমার অফিস কেডিএস এক্সেসোরিজ, বায়জিদ এবং সেই রোডের নিয়মিত যাত্রী হওয়ার সুবাধে তার সাথে আমার পরিচয় হয়!
.
সে যখন মিশনে বাহিরের দেশে যায় সেখানে দেখেছিলো কাজকে বাহিরের দেশের মানুষ কিভাবে সম্মান করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবসরে লোকাল গাড়ি চালাচ্ছে! অবসরে ছাত্ররা পত্রিকা বিক্রী করছে এমন ঘটনাগুলো,
.
সেই অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগ করছে যদিও তার অর্ধাঙ্গী স্কুল শিক্ষিকার আপত্তি সত্ত্বেও! সে ওয়াইফকে বুঝাতে সক্ষম হয়েছে কোন কাজ ই অসম্মানের নয়।
.
বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয় তার চেয়েও বেশী কিছু। এ রোল মডেল!
.
তারা শুধু বাংলাদেশের না নামিবিয়া, ইউগান্ডা, মোজাম্বিক, কম্বোডিয়া, সোমালিয়া, রোয়ান্ডা, সিয়েরালিওন, তাজিকিস্তান, পশ্চিম সাহারা, কসোভো, পূর্ব তিমুর, কঙ্গো, আইভোরিকোস্ট, ইউগোস্লাভিয়া, ইথিওপিয়া, লিবিয়া, লাইবেরিয়াসহ পঁচিশটিরও বেশী দেশের শান্তিপ্রিয় মানুষদের রোল মডেল।
.
তাদের কারণে আফ্রিকার দেশ সিয়েরালিওনে সৃষ্টি হয়েছে এক টুকরো বাংলাদেশ যাদের রাষ্ট্র ভাষা বাংলা।
.
১৯৯৪ সালে বিহাচে বসনীয় ও ক্রোয়াট বাহিনী দ্বারা বেশ কয়েক সপ্তাহ অবরুদ্ধ থাকার পরও বাংলাদেশ সেনাবাহিনীর জয় পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলো।
.
১৯৯৫ সালে সোমালিয়ায় জাতিসংঘের মিশন ইউনোসোম (UNOSOM) যখন ব্যর্থ হওয়ার পথে তখনি ঘুরে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী।
.
২০০৩ সালে কঙ্গোর ইতুরি প্রদেশে সন্ত্রাসী কর্মকান্ডে যখন হাজার হাজার মানুষ মারা যায় তখন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছিলেন বাংলার বীরেরা,
.
আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনের পর যখন ৬০ জন বিদেশী রাষ্ট্রদূত আটকা পড়ে তখন তাদের উদ্ধার করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী।
.
দক্ষিণ সুদানে জাতিসংঘের গনভোট সম্পন্ন করতে পরিবেশ নিশ্চিতকল্পে পুরোপুরি সফল হয়েছিলো বাংলার সন্তানরা/
.
লাইবেরিয়ার সংকট সমাধানে তাদের অবদান পুরো বিশ্বে স্বীকৃত।
.
এমন শত শত বীরত্বের ঘটনা আছে বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে,
.
আজ দেশের এই ক্রান্তিলগ্নে তোমাদের পা যেন ভুল পথে পরিচালিত না হয় সামনের পথ চলতে, আমরা তোমাদের নিয়ে, তোমাদের দেখে আরও গর্ব করতে চাই।

সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৫ রাত ৯:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×