somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোম টা ফাটাইল ক্যাডা!!! ( ১৮ + পোষ্ট )

২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা থাকতাম মফস্বল শহরে। বাবার চাকুরীর সুবাদেই এখানে থাকা। তাই বার্ষিক পরীক্ষা শেষ হলে যখনই স্কুল ছুটি হতো চলে যেতাম ঢাকায়। ঢাকায় আমার নানার বাসা। খুবই মজা হতো ঢাকায় গেলে। কারণ আমারই বয়সী মামাতো ভাইয়ের সাথে খেলে বেড়িয়েই দিন ঝড়ের গতিতে বয়ে যেত সেখানে। অনেক অনেক ঘুরে বেড়াতাম আমরা।
একদিন ভাই বলল- চল্ নাটক দেখে আসি। এইতো একটু হেঁটেই মহিলা সমিতি। ওখানে তৌকিরের কি একটি নাটক চলছেল। চল্ দেখে আসি।

আমি আগে কখনই নাটক দেখিনি। ও কোন এক ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলে টিকেটের ব্যবস্থাও করে ফেলল। বের হচ্ছিলাম দুইজনে এমন সময় দেখি, মামীর অগ্নিমূর্তি সামনে উদয় হল। কোথায় যাওয়া হচ্ছে দুইজনে? ও বলল এই একটু হেঁটে আসি। মামী বলল বাইরে অনেক ঠান্ডা পড়ছে সুয়েটার গায়ে দিয়ে যাও দুজনে। কেউই আর দ্বিমত করলাম না তাড়াতাড়ি সুয়েটার গায়ে চাপিয়ে বেরিয়ে গেলাম। সুয়েটার গায়ে দিতেই কেমন যেন অস্বস্তি হতে শুরু করল। কারণ পুলওভারটা যথেষ্ট মোটা এবং গরম।

অতঃপর আমরা দুই কিশোর হাঁটতে হাঁটতে নাটক দেখতে গেলাম। আমরা ঢুকতে ঢুকতে নাটক শুরু হয়ে গিয়েছিল। দুইজন পাশাপাশি দুইটি সিটে বসে পড়লাম। দরজা জানালা সব বন্ধ। অন্ধকার একটি হল রুম শুধু মঞ্চের অংশটি আলোকিত। অনেকেই বসে আছে আশে পাশে। ওখানে কিছুক্ষণ বসেই আমার অবস্থা বারোটা না একদম তেরোটা বেজে গেল। গরমে আমার হাঁসফাঁস হতে লাগল। মনে হচ্ছিল আমি এখনই মাথাঘুরে পড়ে যাব। পাশে বসা ভাইকে জানাতেই সে বলল এই তো নাটক শেষের দিকে। একটু বস্, নাটকের শেষটা একটু দেখে নেই। জানিনা শেষের দিকে কিনা কিন্তু আমার তখন শেষ অবস্থা। পেটের মধ্যে বিশাল এক মোচর অনুভব করলাম।

ঠিক তখনই মঞ্চে কি এক নাটকের দৃশ্য চলছিল যেখানে অভিনেতা অভিনেত্রীরা সবাই লাফালাফি ধস্তাধস্তি করছিল। পুরো হল রুমে দুম দাম দুম দাম আওয়াজ হচ্ছিল। এই আওয়াজে আমার অবস্থা আরো শোচনীয়তার দিকে মোড় নিল। ভিতরের সব কিছু বমি হয়ে বেরিয়ে আসতে চাইল। বমি ঠেকানোর জন্য আমি একটু সামনের দিকে ঝুকলাম। কিন্তু কি করে যেন মুখ দিয়ে বের না হয়ে বিশাল এক বোম ফাটিয়ে পেটের সকল ঝড়ো হাওয়া নিম্নমুখী ছুট দিল এবং খোলা ময়দানে বেড়িয়েই চেয়ারের সাথে ধাক্কা খেল, অতঃপর দেরি না করে সাথে সাথেই সুগন্ধি ছড়াতে ব্যস্ত হয়ে পড়ল। আমিও যেন রাজ্যের শান্তি পেলাম। পাশে ফিরতেই দেখি আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আমি বললাম কি হল? ও মুচকি হেসে আশে পাশে দেখাতে লাগল। দেখি আশে পাশে যারা আছে কেউ নাকে হাত দিয়ে, কেউ নাকে ওড়না চেপে সুগন্ধির হাত থেকে নিজেদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আবার কেউ কেউ বিরক্তি সহকারে কোণা চোখে এদিক সেদিক তাকাচ্ছে।

আমি চুপচাপ নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। সাথে নাকে হাতটি দিতেও কিন্তু দেরি করলাম না। সেদিন সম্পুর্ণ নাটকটি দেখেই কিন্তু আমরা বেরিয়েছিলাম। দারুণ একখান নাটক ছিল ভাইজান। তৌকির, ত্রপা মজুমদার আর কে কে যেন।:D
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×