somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান !!!! টার্গেট ল্যাপটপ।

১১ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ল্যাপটপ ব্যবহারকারীরা সঙ্গত কারনেই ল্যাপটপটি সাথেই রাখতে চান। কোন অফিসিয়াল ট্যুর অথবা কোথাও বেড়াতে যাওয়া, ল্যাপটপ কাছে থাকলে অনেক কিছুই সাথে রাখা যায়। কিন্তু খুবই সাবধান !!!! যারা ল্যাপটপ নিয়ে বাসে বা ট্রেনে ভ্রমন করেন তারা মুহুর্তের জন্যও ল্যাপটপ হাত ছাড়া করবেন না।

গত মাসে বাড়ী যাচ্ছিলাম। উত্তরার আজমপুর বাস ষ্ট্যান্ড থেকে "হানিফ"-এ চড়লাম। সাথের বড় ব্যাগটি বাসের বক্সে দিলাম আর সাইড ব্যাগটা সাথে নিয়ে বসলাম। ব্যাগটা থায়ের উপরে রাখা ছাড়া উপায় নাই, আবার রাখলেও সমস্যা থাই ঘেমে যায়। তো সীটের উপরে যে তাকের মত থাকে সেখানে রাখলাম। এর পর আর ফিরে দেখিনি। রাজশাহীতে পৌছে বাস থেকে নামার সময় দেখি ব্যাগটা নাই। খোজা খুজির পর সব পেছনের সীটের উপরের তাকে চেন খোলা অবস্থায় ব্যাগটি পেলাম কিন্তু ব্যাগের ভেতরের পকেটে রাখা ৮০০০/= টাকা পাওয়া গেল না।

বিকালের আড্ডায় ঘটনাটা বন্ধুদের সাথে শেয়ার করতেই এক বন্ধু আরেকটা এরকম ঘটনা শোনাল " কিছুদিন আগে ঢাকা থেকে পাবনা যাওয়ার সময় তার এক কলিগ (নির্মানাথীন বাঘাবাড়ী পাওয়ার ষ্টেশন এর ইঞ্জিনিয়ার) এর ল্যাপটপ চুরি হয়। ঢাকা-পাবনা রুটে গাড়ী গুলো পথিমধ্যে এরিস্ট্রোক্রাট হোটেলে বিরতি নেয়, সেই সময় ঐ কলিগ গাড়ী থেকে নেমে একটা সীগারেট শেষ করে গাড়ীতে উঠে দেখে তার ব্যাগ খোলা ল্যাপটপ নাই। খোজাখুজি করে কোন লাভ হয়নি।

গত শুক্রবার রাজশাহী যাওয়ার পথে আবারও আজমপুর থেকে "হানিফ" এ চড়লাম। বাস ছাড়ার দু-মিনিট আগে পাশের সীটের ছেলেটি "আমার ব্যাগ কই" বলতে বলতে মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাসের সব যাত্রি নামিয়ে খোজা হলো, কোথাও তার ব্যগটি পাওয়া গেল না। ব্যাগের ভিতর ছিল তার অফিসের ল্যাপটপ আর নিজের একটা "সনি" ক্যামেরা। ছেলেটি বাংলা লিঙ্কে চাকরী করে, বাড়ী রাজশাহীর উপশহর। সে নর্দা থেকে বাসে উঠেছিল আজমপুরে এসে গরমের ঠ্যালায় একটু পানি খেতে নেমেছিল। খুব বেশী ৫ মিনিট সময় নিয়েছে চোর।

আমার ল্যাপটপ নাই তবে যে ব্যাগ থেকে টাকা চুরি গেছে তা ল্যাপটপ বহনকারী ব্যাগ গুলোর মতো। কাজেই এটা স্পষ্ট যে, চোরের টার্গেট ল্যাপটপ। সুতরাং ল্যাপটপ ব্যবহারকারীরা সাবধান, চোরও এখন ডিজিটাল হয়ে গেছে, এক মুহুর্তও সময় দিবে না।

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×