somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তবাজার বাণিজ্যের অন্যতম প্রডাক্ট 'জঙ্গি' এখন বাংলাদেশে।

২২ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু ভুখন্ড’ই নয় আমাদের সরকারও এখন ইন্ডিয়া বেষ্ঠীত। বাংলাদেশ সরকারের আচরন এখন ইন্ডিয়ার প্রাদেশীক সরকারের মত মনে হচ্ছে। এখন ভারত-বাংলাদেশ মুক্ত বাণিজ্যের অন্যতম প্রডাক্ট হয়েছে জঙ্গি ভাইয়েরা, বিনা শুল্কে অবাধে প্রবেশ করছে আমাদের দেশে। পররাষ্ট্র মন্ত্রী নির্বীকার, এ যেন পর্যটক প্রবেশ। প্রথমে দাউদ ইব্রাহীমের সঙ্গ-পাঙ্গ আব্দুর রউফ, জাহিদ শেখ ও আরিফ হোসন দিয়ে শুরু, এরপর পাওয় গেল শেখ ওবায়দুল্লাহ, সপ্তাহ যেতে না যেতেই ধরা পড়ল মাওলানা মোঃ মনসুর আলী। এতাদিন ইন্ডিয়া একচেটিয়া অভিযোগ করে আসছিল যে বাংলাদেশে ট্রেনিং নিয়ে জঙ্গিরা বর্ডার ক্রশ করে ইন্ডিয়াই প্রবেশ করছে। এ বক্তব্যে তারা এতোটাই অনড় ছিল যে, বিষয়টা আন্তর্জাতিকভাবে প্রচার করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের এ বক্ত্যের প্রতিবাদ করা হলেও তারা কখনই কর্ণপাত করে নাই।
এখন প্রমাণিত হয়েছে বাস্তবতা একবারেই বিপরীত । আমরা দেখছি বাংলাদেশে জঙ্গি চালান হয় ইন্ডিয়া থেকেই। কিন্তু গতানুগতিকভাবে আমাদের পররাষ্ট্র দপ্তর নীরব দর্শক। বাংলাদেশ থেকে কোন ইন্ডিয়াকে কোন প্রতিক্রিয়া জানানো হচ্ছে না। একজন স্বাধীনতাকামী বিদ্রোহী নেতা 'অনুপ চেটিয়া' একসময় এ্যারেষ্ট হয়েছিল, তখন তাকে ফেরত নিতে ইন্ডিয়া বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছিল। কিন্তু সদ্য এ্যারেষ্ট হওয়া জঙ্গিদের ব্যাপারে তারা কিছুই বলছে না। কাজেই এটা স্পষ্ট যে এদের সম্পর্কে ইন্ডিয়া সম্পূর্ণ ওয়াকিবহাল। বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রমান করতেই ইন্ডিয়া বাংলাদেশে জঙ্গি সমাবেশ ঘটাতে চাচ্ছে।

হাজার হাজার বাংলাদেশী চিকিৎসার জন্য, উচ্চ শিক্ষার জন্য, ব্যবসায়ীক প্রয়োজনে প্রতিনিয়ত ইন্ডিয়া যাওয়া আসা করছে। এমন কিছু মেডিক্যাল আছে যাকে ঘিরে দরিদ্র ইন্ডিয়ানরা কিছু করে খাওয়ার সুযোগ পাচ্ছে, আর এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশী রোগীরা। মেডিক্যাল ঘিরে যে লজিং ব্যবসা চালু আছে, বাংলাদেশীরা না গেলে তা বন্ধ হয়ে যায়। কোন কারনে বর্ডার সীল হয়ে গেলেই লজিং ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়ে। বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশীরা বিপুল পরিমান বৈদেশীক মুদ্রা ইন্ডিয়াই খরচ করে আসে। এই সব বাংলাদেশীরাই ভিসার জন্য ভীড় করে ইন্ডিয়ান দূতাবাসের সামনে। অথচ পিনাক ব্যাটায় এদেরকে চিট-বাটপার বলে গালি দেন। নুন্যতম কৃতজ্ঞতাবোধ বা শালীনতাবোধ থাকলেও একজন রাষ্ট্রদূত এধরনের মন্তব্য করতেন না। এর আগেও তিনি আমাদের পানি বিশেষজ্ঞদের গালি দিয়েছেন। দেশে যথেষ্ট প্রতিবাদও হয়েছে, তাকে বহিষ্কার করারও দাবী এসেছে কিন্তু সরকার এখনো চুপচাপ জুতা খাচ্ছেন। সেই চোরের গ্লপটা আবার ও লিখতে ইচ্ছে হচ্ছে। কতটা জুতা পড়লে এরা অপমানিত বোধ করবে ? !!!!
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×