somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হারানো মোবাইলের জন্য গুরুচাঁড়াল

১১ ই আগস্ট, ২০১২ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(মাওঃ মুফাজ্জল হুসেন-কে)

একটি স্বপ্নচূড়া হইতে বরফ-চাঙড় খসিয়া তাহার দিবানিদ্রাবিভোর স্বপ্ন-জনক মস্তিষ্কের উপর ধৈসা পড়িতে সুখস্বপ্নাচ্ছাদিত অন্ধকার জঠরের অভ্যন্তর ছাড়িয়া ধীরে ধীরে, অত্যান্তিক লঘু স্পিডে, আইসবার্গের তলা হৈতে সীল মাছের ভুসকি মারা মস্তকের লাহান বাস্তবের বোধগুলা বুদ্বুদের ন্যায় আদিগন্ত মরুময় শ্মশানভূমে উদিত হৈয়া উঠিল। মধ্য এপ্রিলের গগন-বক্ষ ছিন্ন করা প্রখর রৌদের সুতীক্ষ্ণ বর্শার ফলা হৈতে চক্ষুদ্বয়কে প্রহরা দিবার প্রত্যাশায় হস্তদুখানি লৌহবর্মের আকৃতিতে আসমান পানে মেলিয়া ধরিয়া অতঃপর মুখব্যাদান বর্তমান হইতে উদ্ধারলাভের অলীক এষণায় চৌদিক হাতড়াইয়া স্বীয় মোবাইলখানার অন্বেষণে তাহার চক্ষুযুগল ভোকাট্টা ঘুড়ির ন্যায় চক্কর খাইতে লাগিল কিন্তু পঞ্চদশ সহস্র আশ্রফীর বিনিময়ে কিনা যন্ত্রখানি তাহার দৃষ্টির সার্চলাইটে বড়শির অগ্রভাগে বেকুব মীনসম্প্রদায়ের আকিদায় ধরা দিল না। পরবর্তী শটে উহা থেমস নদীর পারে অভিভাবক-পরিত্যাক্ত প্যারাম্বুলেটর-আরোহী শিশুটির ন্যায় “আমার সহিত সর্বদা কেন এমন হৈতেছে?” কহিয়া আর্তচিৎকার করিয়া উঠিল। প্রাগুক্ত তাহার চিৎকারে অনতিদূরে গুরুতর সভায় আগত বায়সদল তাহাদের প্রাণমন-একীভূত চিত্ত-সমর্পিত বৈঠক হৈতে হতচকিত হৈয়া আকস্মিক বিচ্ছিন্নতার বাস্তবতায় “কস্কি মমিন!” আর্তরবে দিগন্তব্যাপী কৃষ্ণবর্ণীল পক্ষযুগল বিস্তারিত করিয়া বিশৃঙ্খল সুরতে উড়াউড়ি করিতে লাগিল। পরিপার্শ্বে চার ক্রোশ পরিধির অভ্যন্তরে পদচারণারত সংখ্যাগত পরিসংখ্যানে বিরলপ্রায় সারমেয়-সকল সম্মুখস্থ পদ-দুখানি অ্যাক্রোব্যাটের দক্ষতায় অদ্ভুত ভঙ্গিমায় বাঁকাইয়া-চুড়াইয়া কর্ণস্থিত শ্রবণতন্ত্রের প্রবেশদ্বারে সমূলে স্থাপন করিয়া কম্পিত গতরে একমনে প্রভুনাম জপিতে আরম্ভ করিল। চারিদিকে তাবত প্রাণিকুলের ত্রাহি পরিস্থিতি স্বচক্ষে অবলোকন করিয়া মানবমনে পরিবর্তিত ভাবের অঙ্কুরোদগম ঘটিল- আপন বিগড়াইয়া যাওয়া ললাটে করাঘাত করিয়া নিয়তির পদতলে সমর্পিত প্রাণ নবতর যন্ত্রক্রয়ের সম্ভাব্যতায় পকেটস্থ অর্থঝুলির অভ্যন্তরে দুই নেত্র বিস্ফারিত করিয়া চাহিয়া দেখিল, পরক্ষণে স্কন্ধের উপরস্থিত বেঢপ মস্তকখানা দুর্জ্ঞেয় হেতু একবার দক্ষিণে অতঃপর বামে নাড়িতে নাড়িতে গগনবিদারক, চিত্তহন্তারক প্রবল অগ্নিবর্ষণের অধিকৃত উপত্যকায় অচিহ্নিত গন্তব্যের পানে ঈষৎ কম্পমান পদবিক্ষেপে অনতিদ্রুত অগ্রসর হৈতে লাগিল।

(এক্ষণে এলিজি হৈল না- আপন কুশলতার সীমাবদ্ধতা হেতু গুরুচাঁড়ালের আশ্রয় লৈয়া ব্যাপারখানি যথাসম্ভব ব্যাখ্যা করিতে প্রয়াস পাইলাম)।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×