পৃথিবীর সেরা এক লক্ষ কবিতা ওকে দিয়ে দেবো
ও সেগুলো মগজে রাখবে, হৃদয়ে উর্বরতায় রাখবে
চাইলে নিজের নামে ছাপাবে
শ্রেষ্ঠ কবিতার বই বের করবে
এপার ওপার দুপারে হইচই পড়বে
ও আমার প্রেমিকা হলো না বউ হলো না
তারই প্রতিশোধ নিতে
পৃথিবীর সেরা এক লক্ষ কবিতা ওকে দিয়ে দেবো
মৃদু দীর্ঘশ্বাস একলা দুপুর বেলায়
ওকে আমার করে তুলবে
সেই জন্যই
পৃথিবীর সেরা এক লক্ষ কবিতা ওকে দিয়ে দেবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।