গরুর বাচ্চা স্বভাবতই গরু, ছাগলের বাচ্চা জন্মসূত্রেই ছাগল, এমনি করে সৃষ্টিকুলের সবপ্রাণীই জন্মগতভাবে পিতৃ ও মাতৃকুলের বৈশষ্ট্য ধারন করে নিজনামে পরিচিতি লাভ করে। কিন্তু শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম, মানুষের ঘরে জন্মিলেই মানুষ হওয়া যায় না, যদিও আকৃতিতে সে মানুষই বটে কিন্তু স্বভাবে কেউ হিংস্র জানোয়ার হয়ে যায় কিংবা তার চেয়ে বেশী জগন্য। যে কারণে আজ পৃথিবীব্যাপী দেখী কিংবা নির্দিষ্ট কোন ছোট জনপদেও যদি চোখ রাখি আমরা দেখতে পাবো নানা অসঙ্গতি, অস্বাভাবিক যত কর্মকাণ্ড, মানবের স্বভাববিরোধী নানা ধরনের ভয়াবহ কর্মকান্ড। হত্যা, ধর্ষন, জবরদখল, নিষ্ঠুরতা, নির্মমতা যা মানুষের মাঝে না থাকাই স্বাভাবিক কিন্তু আজ সব উল্টো।
এর সমাধান কি? কি ভাবছেন আপনি ?
নানা জনের নানা মত। কেউ বলবেন মানুষ যত শিক্ষিত হবে তত বেশী সভ্য হবে। কিন্তু ঐ যে গতকাল যে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী মাশহুদা যাকে হত্যা করলো তারই স্বামী বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র। মেধাবীরাই তো ঢাকা বিশ্ববদ্যালয়ে পড়াশুনা করে, তারও আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানার কি হলো, কিভাবেই না নির্যাতিত হলো, আবার নির্যাতনকারী স্বামীও অবশেষে পুলিশের মাইরে মারা গেল।
২৬ টুকরা করলো যে মেয়েটিকে সেই লোকটাও তো অশিক্ষিত না। হাজার হাজার ঘটনা যা শিক্ষিত ব্যক্তিরাই করছে, মুর্খরাতো করছেই।
এর সমাধান কি ভাবছেন কিছু?
ভাবতে থাকুন, চলুন আমরা সবাই মিলে সমাধান খুজে বের করি, সুন্দরভাবে বাচি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



