somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শিশু যা হতে চায়, তা-ই হতে দিন’

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন শিশু বড় হয়ে যা হতে চায়, তাকে তা-ই হতে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, বাবা-মায়ের প্রত্যাশা পূরণে শিশুদের ওপর চাপ সৃষ্টি করা উচিত নয়।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমরো আয়োজিত ‘শিশুদের স্বপ্নের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘আজকে ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্টফোন এসব প্রযুক্তি কিন্তু আমাদের জীবনকে একটা নতুন জগতে নিয়ে গেছে। এটা যে প্রযুক্তির প্রভাব, তা অস্বীকার করা যাবে না। ছেলেমেয়েদের ল্যাপটপ, মোবাইল দিতে হবে, উপায় নেই। কিন্তু ল্যাপটপ-মোবাইল ফোনে তারা কী করছে, এ ব্যাপারে নজর রাখতে হবে।’ তিনি বলেন, ‘যদি সত্যিকার অর্থে নিজেদের আধুনিক মনে করতে হয়, তাহলে প্রযুক্তিনির্ভর হতে হবে। তার মানে এই নয় যে, শিশুদের একেবারে ছেড়ে দিতে হবে। একটা বয়স পর্যন্ত শিশুদের দিকনির্দেশনা দেওয়ার দরকার আছে। তাদের গাইড করতে হবে, তাদের দেখভাল করতে হবে। মানসিক বিকাশে তাদের কথা বলার সুযোগ দিতে হবে, মতপ্রকাশের অধিকারের সুযোগ দিতে হবে, ভালো-মন্দ কী, তাদের বোঝাতে হবে।’ তিনি বলেন, একজন শিশুকে শ্রেণিতে প্রথম হতেই হবে, মা-বাবার এমন প্রত্যাশা থাকা উচিত নয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, শিশুরা চায় একটি পরিবার, শিশুরা চায় বন্ধুত্ব, শিশুরা চায় সবার ভালোবাসা। শিশুকে নিঃসঙ্গ করা যাবে না। শিশুর নিঃসঙ্গতা কাটানোর জন্য বন্ধু তৈরি করার সুযোগ দিতে হবে। অভিভাবকদের উদ্দেশে চিকিৎসক হেলাল বলেন, ‘আপনারা এমন রুটিন তৈরি করবেন না, যেখানে মা বলবেন, সকাল সাতটায় ওঠো, ব্রাশ করো, আটটায় স্কুলে যাও, একটায় বাসায় ফেরো, দুইটায় হুজুরের কাছে পড়তে যাও, তিনটায় আরবি পড়, চারটায় সাঁতার কাটো, পাঁচটায় নামাজ আদায় করো, ছয়টার বাসার শিক্ষকের কাছে পড়ো, সাতটায় আমার কাছে পড়ো, ১০টায় ঘুমাতে যাও।’
শিশুদের ওপর মানসিক চাপের প্রভাব খুব খারাপ মন্তব্য করে হেলাল বলেন, মা-বাবার মধ্যে দ্বন্দ্ব, পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, এগুলো শিশুকে সবচেয়ে বেশি মানসিক চাপের মধ্যে ফেলে।
এভারেস্ট বিজয়ী প্রথম নারী নিশাত মজুমদার বলেন, শিশু যা হতে চায়, তাকে তা-ই হতে দিতে হবে। আজকের শিশুরা বিভিন্নভাবে বিষণ্নতায় ভুগছে। শিশুরা খেলতে পারছে না। শুধু স্কুলের বই পড়ছে। মানসিক বিকাশের বই পড়তে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, শুধু বলা হচ্ছে, তুমি পড় আর পড়। স্কুলে প্রথম হতে হবে দ্বিতীয় হতে হবে। শিশুরা ইঁদুর দৌড়ের মধ্যে আছে। এ জন্য ওদের মন ভালো থাকে না।’
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমরো’ আয়োজিত ‘শিশুদের স্বপ্নের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা । ছবি : প্রথম আলোনিজের ছেলেবেলার বিষণ্নতার অভিজ্ঞতার কথা তুলে ধরে নিশাত বলেন, ‘ছোটবেলায় আমারও কোনো কিছু ভালো লাগত না। শুধু পড়ছি আর স্কুলে যাচ্ছি। যখন থেকে পাহাড় আর প্রকৃতির কাছে যাওয়া শুরু করলাম, তখন থেকে বিষণ্নতা থেকে দূরে সরে এলাম। এখন আমার চিন্তাভাবনা কেবল প্রকৃতি আর পাহাড়কেন্দ্রিক। আমি প্রকৃতিকে দেখার সুযোগ পাচ্ছি, যে কারণে আমি খারাপ চিন্তা থেকে দূরে আসতে পেরেছি।’
নিশাত মজুমদার বলেন, ‘অভিভাবকদের প্রতি আমার দাবি বা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শিশুদের মনের কথাটা বোঝার চেষ্টা করুন। তারা কী চায়, তারা আসলে কী হতে চায়, তারা কী স্বপ্ন দেখে, তারা নিজেদের কোথায় দেখতে চায়, সেটাই গুরুত্বপূর্ণ। যখন সে জায়গাটা খুঁজে পাবে, তখন সে কখনো অন্য কাজ করতে পারবে না। কোনো শিশু যদি সাকিব আল হাসান হতে চায়, তাকে তা-ই হতে দিন।’
শিশুদের স্বপ্নের পৃথিবীকে ভেঙে না দেওয়ার আহ্বান জানান ব্রাইটার টুমরোর আহ্বায়ক জয়শ্রী জামান। অনুষ্ঠান শেষে উৎস বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×