কালেশ্বর
-আবু মকসুদ
তারকার কোন কলঙ্ক নেই
বাঙলার আকাশে তুমি ছিলে উজ্জ্বল তারকা
তোমার এরিনমোর পাইপ ছড়াত কস্তরি গন্ধ
মানুষের ক্ষুদ্র জীবন
ক্ষুদ্রতা দিয়ে আমরা পুড়াই ঈশ্বর
তোমার জীবন ছিলো মনুষত্বের মোহন কারুকাজ
একদিন আমরা দেখছি আলোর পৃথিবী
মৃত নদীটি মেতেছিলো উৎসবের সুরে
পাখি শাবক মায়ের বুকে খুঁজে পেয়েছিলো অভয় আশ্রম
পাখি গান গেয়েছিলো কুমারী ত্বক
নীলাভ সন্ধ্যায় শষ্য কীর্তনে সরল মানুষ
শান্ত গ্রামটিতে তুমি ছিলে ভাগ্যদেবতা
যে পাহাড় কুয়াশা উড়ায়
তোমার কুয়াশা
যে বাউল আপনভোলা, তোমার সুরে
সারা রাত অতন্দ্র জাগে
যে চাষী ভাগে মাড়ায় একফালি জমি
নীহারিকায় সে করে প্রসন্ন যাত্রা
মানুষের বিচিত্র স্বভাব
বিকৃত প্রলাপে তারা হাঁটে দূরে
ব্যর্থ ধোয়াসায়, আশাবাদি মানুষ তোমাতেই ফিরে
তোমাতেই ফিরে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

