শেখ মুজিব
১৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেখ মুজিব
-আবু মকসুদ
বলতে বলতে
হঠাৎ করেই চুপ হয়ে যায় কথা
ছোট্ট নদীর বাঁশের সাঁকো
বিরাট দীঘির মাছের ঝাক
আর বাঁশের বনে
হঠাৎ নামে প্রগাঢ় নিরবতা।
সন্ধ্যা বেলা
কুপির আলো
জ্বলছে মিটি মিটি
ছোট্ট খোকা
অশ্রু চোখে
তাকিয়ে থাকে
তারার লোকে
টেবিল মাঝে
পড়েই থাকে
আধ লেখা সেই চিঠি।
রাখাল ছেলে
বটের নীচে
বন্ধ বাঁশির সুর
নায়ের মাঝি
উজান ভুলে
নাও ছেড়ে দেয়
নদীর কুলে
হারিয়ে ফেলে জোর।
ঘাসের মাঝে ঘাসের ফড়িং
হলদে পাখি কলা গাছের ফাঁকে
শান্তা ঘাটের পাগলা হাসু
সবাই কেমন স্তব্ধ হয়ে থাকে।
দোয়েল টিয়া শালিক চড়াই
নিয়ন হাটের তেলের কড়াই
দীঘল বাগের রফিক সরাই
সবাই যাকে বাচাল বলে জানত
মোরগ তিতর চিরল হাঁস
জেলে পাড়ার মোহন দাস
আজ সকলেই ভীষন রকম শান্ত।
গাছ পাখি লতা
বলে না তো কথা
নইলে দিতো নিজের
আপন প্রাণ
আজ তাই তারা
লজ্জায় ম্রিয়মান
ঘাতকেরা হায়!
ঘাতকেরা নিলো
শেখ মুজিবের
প্রাণ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন