দুঃখবিলাস
-আবু মকসুদ
স্ববিরোধী এক আত্মার সাথে মোলাকাত শেষে
বাড়ি ফিরছি, সহসা থামতে হলো, শুনা গেলো কান্নার সানাই
আসলে কিনতে গিয়েছিলাম টিকটিকির লেজ
সে আমাকে গিরগিটি রঙ দেখালো
কে কাঁদে! কে কাঁদে অবেলায়, ঘূর্ণি হরিণ
দুঃখ সে কিনে কাল জলের দামে
একজন স্বশিক্ষিত ব্যক্তি উপদেশ দিলেন
কিছু পাবার বাসনা করো না হে... পস্তাবে
আমি নীল মানুষ, দুঃখ নিরবধি
তবু ঘাস ফড়িঙের ডানায় উড়তে সাধ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




