
২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি। ছবিগুলো ডিলিট দিতে হবে। তাই ব্লগে রেখে দিব ভেবে কষ্ট করে পোস্টাইতাছি। ভালোই কেটেছিল সেখানে আলহামদুলিল্লাহ।
পরিবেশ বেশ আরামের ছিল। তখন আগস্ট মাস ছিল। রাস্তাঘাটে যান জট নাই। বাজার করেছি আমি তাসীনের বাপ আর দেবর মিলে। সেখানে দুই তিনটা কাঁচামরিচও কেনা যায়। যতটুকু প্রয়োজন ততটুকু। একেবারে ফ্রেশ সব্জি। আমরা নিজেরা রান্না করে খেয়েছি। রান্নাঘর অপরিস্কার ছিল। বেশ ইয়াক ইয়াক অবস্থায় রানছি বাড়ছি আর ছবি তুলছি। উফ শালার তেলাপোকাও ছিল। বাঙালি হোটেল, এরাই বেশি নোংরা করে রেখে আসে, একটা ছবিতে দেখেন পান খেয়ে পিক ক্যাম্নে ফালায় আসছি। তাই স্ট্যাটাস দিয়েছিলাম ফেবুতে। বাঙালিরা যেখানে যায়, স্মৃতিচিহ্ন রাখিয়া যায় হা হা হা।
০২। মেঘলা আকাশ আর টমেটো, বেগুন আন্ডা

০৩। বাঙালিরা যেখানে যায়, স্মৃতিচিহ্ন রাখিয়া যায় হা হা হা।

০৪। পেয়ারা ভেবে কিনছিলাম।

০৫। পরে শুনছি এটা সব্জি

০৬। পানি কিনে খেয়েছি। অনেকগুলো বোতল জমা হয়ে গেছিল। দেশে পাইলে গাছ লাগাইতাম অইলে।

০৭। নারায়না হাসপাতাল প্রাঙ্গনের নয়নতারা।

০৮। রান্নাবান্না ফটোগ্রাফী

০৯। একটু দূরে রেখে ক্লিক।

পরবর্তীতে আরও পোস্ট দেয়ার ইচ্ছা আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


