শরীর বিদ্যার অ আ
-আবু মকসুদ
অ-
আলো পসারিনী চাইছি অল্পই
খুলনা গোপন পর্দা
শিখাব তোমাকে লবনের ভাষারীতি
আসো দু’জনেই খেলি জলডুব খেলা ।
আ-
একান্ত স্নানের ঘরে
শরীরের বাকল খুলে
তুমি বুঝি মাছ হও
আমি দুর্যোধনের অনুজ
গোপনে পুশে রাখি
লকলকে লালসা।
ই-
আপেলের বোঁটায় ঠোঁটের পরশ
শিরশিরে কাঁপন
সাপ খেলা সাঙ্গ হলে
নিজস্ব বাদল ঝরে।
ঈ-
বৃষ্টির চাবুকে ভিজে জবজব
শরীরে লেপ্টানো ভ্রাম্যমাণ রঙ
বিজ্ঞাপন পর্বের ফাঁকে নিধুবন
গভীর গিরিখাদে ব্যস্ত আঙুল
উ-
সংগোপনে বাস করে দুঃখিনী চাঁদ
বোহেমিয়ান জীবনে অভস্ত্য
বিদ্যুৎ বালিকাটি দেখে
হঠাৎ উদ্যত বর্শার ফলা।
ঊ
ছেলেবেলার বৈষ্ঠমীর আগমনি গানে
উপুর হয়ে শুয়ে থাকা
নাভিমালতীতে অযাচিত ইচ্ছার খেসারতে
একটা দুপুরের এভাবে নষ্ট হওয়া।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




