পবিত্র বর্ষণ
-আবু মকসুদ
ও বালিকা নিশানা ওড়াও
দুরতর গ্রহে জীবন রেখেছি বাজি
সীমানা পেরুনো নামহীন পাখিগুলি
জড়ো হবে আজ নীল আকাশের নীচে
আত্মায় বাজে রাখালের আড়বাঁশি
প্রাণে প্রাণে নাচে ধূসরিত লাল শাড়ি
রৌদ্রছায়ায় রহস্য পেতেছে আঁচল
মানসলোকে গর্বিত ইমারত
আকাশ মেতেছে মেঘের উৎসবে
নদীর চিবুক রাত্রিরা ছুঁয়ে দেয়
চিরঠোঁট এসে চির বুকে দেয় চুম
আকুলতা হয় মুদ্রিত অক্ষর।
হয়ে গেছে শুরু পবিত্র বর্ষণ
এসো আজ হোক মৃত্তিকা কর্ষণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



