somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুধার বিশ্বে খাদ্য অপচয়ের উৎসব! মূল কারন জীবন সম্পর্কে পূজিঁবাদি দৃষ্টিভঙ্গী!

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বে প্রতি বছর যত খাদ্য উৎপাদন হচ্ছে, তার অন্তত ৩০% থেকে ৫০% অপচয় হচ্ছে। নষ্ট হওয়া এই খাদ্যের পরিমান প্রায় ২০০ কোটি টন।

বৃহস্পতিবার ব্রিটেনে প্রকাশিত এক সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়, আমেরিকা এবং ইউরোপের ধনী দেশগুলোতেই খাদ্য অপচয়ের মাত্রা সবচেয়ে বেশি। এসব দেশে মানুষ যে খাদ্য কেনেন, তার অর্ধেকই তারা না খেয়ে ফেলে দেন।

তবে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোও খাদ্য অপচয়ে পিছিয়ে নেই, সেখানে অপচয়ের মূল কারণ মাঠ থেকে খাদ্যশস্য তোলা, প্রক্রিয়াকরণ এবং মওজুদের প্রাচীন পদ্ধতি।

ইনষ্টিটিউশন অব মেকানিক্যাল ইঞ্জিনীয়ার্সের গবেষণায় বলা হচ্ছে, অপচয়ের কারণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যেমন, যুক্তরাজ্যে বছরে যে পরিমাণ শাক-সব্জি উৎপাদন হয়, তার ৩০% কেবল তাদের আকার-আকৃতির কারণে মাঠ থেকেই তোলা হয় না, কারণ সুপারমার্কেটে ক্রেতারা এই শাকসব্জির চেহারা দেখেই কিনতে চাইবে না।

ইউরোপ-আমেরিকার দেশগুলোতে ক্রেতারা বছরে যত খাবার কেনেন, তার অর্ধেকই তারা ফেলে দেন।

কারণ এসব দেশে খাবারের প্যাকেটের গায়ে কত তারিখের মধ্যে খাবারটি বিক্রি করতে হবে বা খেতে হবে, তা লেখা থাকে, এবং সেই নিয়ম মানতে গিয়েই এই অপচয়।

গবেষক দলের প্রধান, ইনষ্টিটিউশন অব মেক্যানিক্যাল ইঞ্জিনীয়ার্সের ড. টিম ফক্স বলেন শিল্পোন্নত ধনী দেশগুলো, যাদের অর্থনীতি অনেক বেশি সুসংগঠিত, সেখানে ভোক্তা পর্যায়ে এবং বাজারজাতকরণের শেষ ধাপেই অপচয়টা বেশি।

ফলে মাঠ থেকে যে খাদ্য বাজারে এসে পৌঁছাচ্ছে, তার ৩০% থেকে ৫০% কিন্তু আর খাবার টেবিল পর্যন্ত যাচ্ছে না।

কিন্তু অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে অপচয়টা হচ্ছে অপরপ্রান্তে, ফসলের ক্ষেত থেকে খাদ্যসামগ্রী বাজারে এসে পৌঁছানোর মধ্যবর্তী পর্যায়ে।

ড. টিম ফক্স জানান উন্নয়নশীল দেশে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কম, ফলে মাঠ থেকে ফসল তোলা, প্রক্রিয়াকরণ এবং মওজুদ, তারপর সেগুলো বাজারে পরিবহন-এর প্রত্যেকটি পর্যায়েই অপচয় হচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে কেবল ভারতেই বছরে দুই কোটি টনের বেশ গম নষ্ট হয় ঠিকমত গুদামজাত না করার কারণে বা অদক্ষ বিতরণ ব্যবস্থার কারণে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০৭৫ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৯৫০ কোটি।

এই বিপুল জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য ভবিষ্যতে আরও খাদ্যের দরকার হবে। এ অবস্থায় খাদ্যের এই বিপুল অপচয় নিয়ে প্রশ্ন তুলছেন গবেষকরা ।

ড. টিম ফক্সের ভাষায়, যেখানে বিশ্বে প্রতিদিন ১০০ কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যান, সেখানে এই অপচয় মেনে নেয়া যায় না।

শুধুমাত্র অপচয় বন্ধ করেই এই সমস্যার সমাধান করা যেত বলে তিনি মনে করেন। সূত্র: বিবিসি
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×