somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক
আমার বই পড়তে খুব ভালো লাগে। সত্যিকারের সাহিত্য বলতে যা বোঝায় তা আমার কাছে সবসময় প্রিয়। আর জীবনের কথা লিখতে ভালো লাগে।

মানুষ হওয়া কত সহজ!

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন অনেকেই মনে করে সে মানুষ হয়ে গেছে! তার আর কোনো ভাবনা নাই। আর সে-ই যেন পৃথিবীর কিংবা দেশের একমাত্র মানুষ। এমন অযাচিত-ভাবনা দেশের একটি শ্রেণীকে খুব সহজেই আচ্ছন্ন করে রেখেছে। এরা নিজেদের স্বার্থমোহে ডুবে আছে। আর হয়তো এভাবেই চিরকাল ডুবে থাকবে। আর চিরদিন ভাববে: সে খুব মানুষ হয়ে গেছে!

মানুষ এখন কত রকমের চাকরি করছে, ব্যবসা করছে। আরও কত কী করছে! আর তাদের কত ডিগ্রী! আর কত সার্টিফিকেট! কিন্তু একটি ডিগ্রীর বড় অভাব—সেটি মনুষ্যত্ব। আজ পৃথিবীর সর্বত্র এই মনু্ষ্যত্বের বড় অভাব। কিন্তু এটি ছাড়া পৃথিবী অচল।

অনেকেই এখন দেশপ্রেমের শুধু ভান করে থাকে। আর কিছু ফাঁকা-বুলি দিয়ে মানুষের মন জয় করতে চায়। আর দেশের মানুষগুলোও যা হয়েছে না! এরা লাভের ও স্বার্থের একটুখানি সুযোগ পেলে অমনি কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। মানুষ এখন কুকুরের মতো লোভী হয়ে গেছে। এই মানুষকে ভালো বানানো খুবই কঠিন কাজ। তবুও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। মানুষের পৃথিবীতে মানুষকে মানুষের মতো মানুষ হতেই হবে।

পশুত্ব আর মনুষ্যত্ব আজ একসঙ্গে চলতে পারে না। আর তাই, মানুষকে এখন এর যেকোনো একটি ধরতে হবে। আর যাবতীয় ভণ্ডামি ও শয়তানী ছেড়ে দিয়ে ভালো হতে হবে। আর সকলকে দেশের কথা, মানুষের কথা, সবার কথা ভাবতে হবে। মানুষের কথা ভাবতে-ভাবতেই একদিন সকলে মানুষ হয়ে উঠবে।
শয়তানী করে এই পৃথিবীতে কে কতবড় হয়েছে? তৈমুর লঙ্গ, নাদির শাহ, সুলতান মাহমুদ, হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ, হিটলার, মুসোলিনি কেউই জোর করে কিংবা গায়ের জোরে বড় হতে পারেনি। তাই, শয়তানী ছেড়ে দিয়ে মানুষকে আবার মানুষ হতে হবে। আবার মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।

৩০লক্ষ শহীদের দেশ এটি। তবুও এখানে দেশপ্রেমিকের বড় অভাব! আজও এই দেশের মানুষ নিজের মাতৃভূমিকে তার জীবনের শ্রেষ্ঠ স্থান বলে ভাবতে পারেনি। এর চেয়ে বড় দুঃখের আর কী আছে আমাদের জীবনে? নিজের স্বার্থটাকে জলাঞ্জলি দেওয়ার সৎসাহস ও আন্তরিকতা মানুষের মধ্যে কবে আবার জন্মলাভ করবে? কবে এই দেশের মানুষ আবার কমপক্ষে ৮০ভাগ দেশপ্রেমিক হবে? আর মানুষকে দেশপ্রেমিক তো হতেই হবে। নইলে, এই দেশের কী হবে?

মানুষ হওয়া এতো সহজ নয়। আর এটি বাজারের কোনো পণ্যও নয় যে তা কিনে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর একদিনে বা খুব সহজে মানুষ হওয়াও যায় না। এর জন্য প্রয়োজন আত্মসাধনা, আত্মসমালোচনা আর সুন্দর জীবনভাবনা। এটি দিনে-দিনে সাধনা ও ত্যাগের মাধ্যমে অর্জন করতে হবে। আর এটি অর্জন করার জন্য জীবনের শেষদিন পর্যন্ত সর্বাত্মক প্রচেষ্টাও চালাতে হবে। তবেই জীবনে ফুটতে পারে মনুষ্যত্বের ফুল।

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×