অবশেষে চুলোচুলিতে (!) গিয়েই ঠেকলো। একজন বলেছেন 'এক চুলও নড়বেন না' আর অন্যজন বলেছেন 'আন্দোলনে এমন বাতাস দেবেন যে চুলই থাকবে না'। বাহ্ বাহ্।।। আমরা আহ্লাদিত.....আমোদিত.....।
আচ্ছা এই দুই দলে এমন একজনও নাই যিনি আসলেই দেশ ও দেশের মানুষের কথা ভাবেন ব্যক্তি ও দলের উধ্র্ধে। একজন সত্যিকার দেশপ্রেমিক (আবুলের কথা অবশ্য আলাদা!!!) কি আসলেই নাই যিনি এই দুই নেত্রীর কানের গোড়ায় জোরে একটা চ**** মেরে বলতে পারেন দেশটা তোমার 'বাপেরও' না বা 'জামাইর' ও না।
মহান নেত্রীদ্বয়, আপনাদের এই চুল জনিত কথা-বার্তায় আমাদের মাথার চুল অলরেড়ী খাড়ায় রইছে.....সামনে যে কি আছে? চুল তো চুল.......পৈত্রিক প্রাণটা না উড়ে যায়?
ক্ষমতাসীন নেত্রীকে বলছি, আমরা অাপনাকে ম্যান্ডেট দিয়েছি সংবিধান কে 'চুল' পরিমান কেন প্রয়োজনে দেশ ও মানুষের স্বার্থে বিঘত পরিমান নাড়াতে পারেন। সংবিধানে যে 'নাড়ানাড়ি' করে আপনারা এই সমস্যার সুত্রপাত করেছেন.....দেশ ও জাতির স্বার্থে আপনাদেরকেই আরেকটু 'নাড়চাড়া' করে এই সমস্যার সমাধান করতে হবে। দয়া করে বিরোধী দলের হাতে 'নাড়াচাড়া'র দায়িত্ব দিবেন না......তাহলে আবার সবকিছু 'ধ্বসে পড়ার' ব্যাপক সম্ভাবনা দেখা দিবে (মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধী দলীয় 'নাড়াচাড়া' এবং 'ধ্বসে পড়া' তত্ব দ্রষ্টব্য)।।।
আর মাননীয় বিরোধী দলীয় নেত্রীকেও বলি, একটু দয়া করুন আমাদের প্রতি। দয়াকরে এমন 'বাতাস' দিবেন না যাতে 'চুল' তো 'চুল'ই, আমরাই না উড়ে যাই!!!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


