আজ লন্ডনে ঝুম বৃষ্টি হচ্ছে। রিতিমত 'ক্যাটস্ এ্যান্ড ডগস্' টাইপ অবস্থা। এই টাইপ বৃষ্টি সাধারনত এখানে দেখা যায় না। খুব ইচ্ছে হচ্ছিল ধুমসে কিছুক্ষন বৃষ্টিতে ভিজি....ইচ্ছে হলেই কি সব হয়! ঠান্ডা লাগার ভয় আছে না? বয়সের সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল হতে হয় যে! এখানকার বৃষ্টি যা ঠান্ডা!
'ক্যাটস্ এন্ড ডগস্' টাইপ বৃষ্টির কথায় বহু পুরোনো একটি ঘটনা মনে পড়ছে। ১৯৯২ সালের কথা, স্কুলে খুব সম্ভবত প্রি-টেস্ট বা টেস্ট পরীক্ষা দিচ্ছি। সেবারই প্রথম 'মাল্টিপল টেস্ট' নামক পদ্ধতিতে আমরা ৫০ নাম্বারের 'নৈবক্তিক' পরীক্ষার মুখোমুখি হচ্ছি। একটা প্রশ্নের চারটা উত্তর থেকে একটি সঠিক উত্তর বেছে নেয়া। তো পরীক্ষার হলে আমার পেছনে বসেছে বন্ধু রেজাউল। প্রশ্ন এসেছে - 'ইট ইজ রেইনিং লাইক ক্যাটস্ এন্ড ডগস্' এর বাংলা কি হবে? সম্ভাব্য চারটা উত্তরের সবগুলো মনে নেই। তবে দুটি ছিল -
১. মূষলধারে বৃষ্টি হইতেছে
২. কুকুর বিড়ালের ঝগড়ার ন্যায় বৃষ্টি হইতেছে
তো বন্ধু আমারে আস্তে কলমের খোচা দিয়া পেছন থেকে জানতে চায় উত্তর কি হবে? যতই বলি উত্তর '১' সে কোন ভাবেই কনভিন্স না এবং পুরোপুরি কনফিডেন্স নিযা উত্তর দিল '২'। সেই থেকে 'মূষলধারে' বৃষ্টি দেখলেই 'কুকুর বিড়ালের ঝগড়ার ন্যায়....' মনে হয়।
.........বন্ধুর সাথে একই পরীক্ষায় অন্য সাবজেক্টের ঘটনা বলি। প্রশ্ন এসেছে 'জেরুজালেম' বলিতে কি বুঝ? (খুব সম্ভবত পারস্যের রাজধানী ছিল......খলিফা উমর রা: ভৃত্যকে উটে চড়িয়ে নিজে পায়ে হেটে যাওয়ার ঘটনা থেকেই এই প্রশ্ন)। একটি উত্তর ছিল -' জেরু নামের জালেম'। বন্ধু আমার খুব কনফিডেন্স নিয়ে এটাকেই উত্তর হিসেবে সিলেক্ট করেছিল!!!!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


