somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুকুর চুরি.....কালে কালে!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'পুকুর চুরি' শব্দটার সাথে প্রথম পরিচয় ঘটে সম্ভবত যখন ক্লাশ সেভেন বা এইটে পড়ি তখন। বোকা কিসিমের ছিলাম বলে (এখনো অাছি....মাশাল্লাহ্। বয়সটা একটু বাড়ছে এই যা!) অনেক কিছুই বুঝতাম না। জীবনের অনেক ছোট-খাটো জটিলতা বোঝা তো ছিল বহু দুর অস্ত! তবে জানার কিওরিসিটি ছিল অনেক। কেন? কিভাবে? কোথায়? এখন একই কাজ আমার মেয়ে করে......প্রশ্নের পর প্রশ্ন! চেষ্টা করি উত্তর দিতে.....আর না জানলে সোজা বলে দেই 'আমি জানি না'।

তো ছোট্ট মাথায় কোনভাবেই ঢুকতো না অাস্ত পুকুর কিভাবে চুরি করা সম্ভব? একে তাকে জিজ্গেস করে দেখি.....কোন সদুত্তর পাই না। মোটামুটি সবাই কেমন যেন ভুজুং-ভাজুং করে কিছু একটা বলে বুঝিয়ে দেয়ার চেষ্টা করে। জাতি হিসেবে আমরা কেন যেন 'আমি জানি না' বা 'আমি দু:খিত' এ ধরনের বাক্য গুলো বলতে বা শুনতে অভ্যস্থ নই। সবাই মোটামুটি সব বিষয়েই জ্ঞানী......বিশেষ করে রোগী দেখতে গেলে রোগ বিষয়ে সু-পরামর্শ দেন না এমন বাঙালী খুব কমই অাছে।

যাই হোক এক বড় ভাই অবশেষে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন (সত্য-মিথ্যা জানি না, তবে উনার ব্যাখ্যাটা আমার মন পসন্দ হৈছিল) । বড় ভাইয়ের জবানিতে -

কোন এলাকার ক্ষমতায় থাকা দলের লোকাল নেতা সেই এলাকার জনস্বার্থে (!) এলাকায় একটি পুকুর খনন করার জন্য সরকার থেকে পয়সা-কড়ি আনল কিন্তু পুকুর খনন না করে পুরা পয়সাটাই হাপিস করে দিল। এইটা হইল খুবই সাধারন একটা চুরি। এরপর পরবর্তী মেয়াদে যখন অন্য দল ক্ষমতায় আসল তখন সে দলের লোকাল নেতা তো আর একই জায়গায় জনস্বার্থে (!) আরেকটা পুকুর খনন করার প্রজেক্ট আনতে পারবেন না; তাই তিনি বিগত সরকারের আমলে খননকৃত (???) পুকুরটি জনগনের ক্ষতি করছে মর্মে পুকুরটি জনস্বার্থে (!) ভরাট করার জন্য নতুন করে সরকারের কাছ থেকে পয়সা-কড়ি আনালেন। পুকুর যেহেতু খননই করা হয়নি সেহেতু পুকুর ভরাটকরন প্রজেক্টের পুরো টাকাটাই হাপিসকরন। এইটাই হইল পুকুর চুরি। তখন থেকেই জানলাম পুকুরও চুরি করা যায় এবং সেটা কিভাবে?

আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বৈদেশীদের বেশ ঘটা করে সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে (যদিও অরিজিনাল দেশী মুক্তিযোদ্ধারা কি যে দুরাবস্থার মাঝে আছেন তার খবর নেয়ার কেউ নেই) এবং দেয়া সেই ক্রেস্ট এ ভেজাল নিয়ে বেশ লেখালেখি হচ্ছে দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংবাদ সম্মেলনে বেশ উশ্মা প্রকাশ করেছেন। কারন ক্রেস্ট এ ভেজাল দেয়া বা দু:র্নীতি করার চাইতে এটা নিয়ে লেখালেখি করার কারনেই নাকি আমাদের সন্মান হানি বেশী হচ্ছে! যারা জাতি হিসেবে আমাদের জন্য চুড়ান্ত রকম অবমাননাকর এই দু:র্নীতি'র সাথে জড়িত তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেয় হবে বা হচ্ছে তার কোন খবর নেই বরঞ্চ আমাদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে বৈদেশী এই বন্ধুদের নতুন করে আবারো ক্রেস্ট দেয়র।
.....বাহ্ বাহ্ অতিশয় চমৎকার। গতবার যারা ভাগ বাটোয়ারা পাননি তাদেরও একটা ব্যবস্থা হয়ে গেল!!!! ধন্য আমি জন্মেছি এদেশে।।।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×