ফাগুনের প্রথম দিনে
আমার হলুদ পাখি উড়ে যায়
সোনার পিঞ্জরে হিরের তালা আজ খুলে দিলাম
আমার হলুদ পাখি উড়ে যায় নীলিমায়।
উড়াল পাখির ডানায় মুক্তির গান বাজে
সূর্যের সাথে মিলনে আনন্দের উষ্ণতা ছড়াই
হলুদ পেখম মেলে পাখি উড়ে
পিঞ্জর পড়ে রয় জীবন বিহীন, নিথর।
এই আত্মহনন বুঝেনা পাখি
হলুদ পাখি উড়ে নীলিমায় হলুদ ডানায়
সুখের আকাশে রদ্রস্নান করে
আর পিঞ্জর পড়ে রয় জীবন বিহীন, নিথর।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



