আবার একা হতে চেয়েছিলাম
ন্রিভিতে থাকতে চেয়েছিলাম
নির্জনে পথ চলতে চেয়েছিলাম
তুমি তা হতে দিলেনা।
আবার একা হতে চেয়েছিলাম
কোল বালিশ সঙ্গী করে রাত কাটাতে
ঘুম না এলে বিছানায় গড়াগড়ি
একা একা আনন্দ পেতে চেয়েছিলাম
তুমি তা হতে দিলেনা।
বারান্দায় বসে নির্ঘুম রাত
আকাশের তারা গুনতে চেয়েছিলাম
দুরে কোথাও বাঁশীর সুর শুনে
চোখের জল ঝরাতে চেয়েছিলাম
তুমি তা হতে দিলেনা।
দিনগুলো আবার নিজের মত করে
রুটির সাথে মাখন আর চা
এলো মেলো, আগছালো
জিন্সের প্যান্ট বছর ধরে না ধোয়া
জামার লম্বা হাত বোতাম না লাগানো
চিরুনি কোথাই বেমালুম ভুলে যাওয়া
উষ্কখুষ্ক, উড়নচণ্ডী
ফিরে পেতে চেয়েছিলাম আমাকে
তুমি তা হতে দিলেনা।
আমাকে তোমার মত হতে বললে
আমি আমাকে হারালাম
তবু তোমাকে কি পেলাম?
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



